বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী নদীর জলবন্টন ইসু্যতে উত্তপ্ত কর্ণাটক, সুপ্রিম নির্দেশের বিরোধিতার শুরু হয়েছে
বিক্ষোভ| সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনে কর্নাটককে তামিলনাড়ুর জন্য ১৫ হাজার কিউসেক কাবেরী নদীর জল ছাড়তে হবে| শীর্ষ আদালতের এহেন নির্দেশের প্রতিবাদে, মঙ্গলবার বেঙ্গালুরু-মাইসোর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় কৃষক সম্প্রদায়| বিক্ষোভ এতটাই মাত্রাছাড়া হয়ে উঠেছে যে, বেঙ্গালুরু সহ কাবেরী অববাহিকার জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে| বিক্ষুব্ধ কৃষকরা আগামী ৯ সেপ্টেম্বর কর্ণাটক বনধেরও ডাক দিয়েছেন|
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুকে এতটা জল ছাড়া সম্ভব নয়| কারণ, এর ফলে কর্ণাটকের চাষ আবাদে ব্যাপক ক্ষতি হবে|
2016-09-06

