News Flash

  • Home
  • Uncategorized
  • অটোর ধাক্কায় জখম টিএসর জওয়ান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত শ্রমিক
Image

অটোর ধাক্কায় জখম টিএসর জওয়ান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ মন্দির নগরী উদয়পুরে বুধবার রাতে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির জিবি ACCIDENTহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেবনাথ৷ পেশায় শ্রমিক৷ বাড়ি উদয়পুরের মাতাবাড়ি এলাকায়৷ জানা যায়, গতকাল রাত আটটা নাগাদ কাজের শেষে তিনি বাড়িতে ফিরছিলেন৷ একটি দ্রুতগামী যান পথচারী ঐ শ্রমিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে রাত তিনটা নাগাদ িিজবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে উদয়পুর মাতাবাড়ি এলাকায় গভীর শোাকের ছায়া নেমে এসেছে৷ রাধাকিশোর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ তবে খুনী গাড়িটিকে শনাক্ত করা যায়নি৷ উল্লেখ্য, যানবাহনগুলি দ্রুতবেগে চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণেই দুর্ঘটনার হার বেড়ে চলেছে৷ বুধবার রাতেও এক শ্রমিককে দ্রুতগামী যানের কবলে পড়ে জীবন দিতে হল৷ প্রতিদিনই কোন না কোন জায়গায় এ ধরনের পথ দুর্ঘটনা ঘটে চলেছে৷ এদিকে, এডি নগর এলাকায় অজিত শুক্লবৈদ্য নামে এক টিএসআর জওয়ানকে বুধবার রাতে একটি আটো ধাক্কা দেয়, তাতে তিনি গরুতর জখম হয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top