News Flash

  • Home
  • Uncategorized
  • বনধে হাজিরার পুরস্কার, পুজোয় একদিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

বনধে হাজিরার পুরস্কার, পুজোয় একদিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : বনধে সব সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতির হার দেখে খুশি মুখ্যমন্ত্রী মমতা westbengalবন্দ্যোপাধ্যায়| তাই পুরস্কারস্বরূপ সরকারি কর্মচারীদের দুর্গাপুজোয় অতিরিক্ত একদিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী|
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী রাজনৈতিক দলগুলির ডাকা ধর্মঘট কর্মসূচি ব্যর্থ বলে দাবি শাসকদের| ধর্মঘট ব্যর্থ করে রাজ্য সচল রাখার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা সফল| নবান্নতে হাজিরা প্রায় ৯৮ শতাংশ| ঘোষণা করেছেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়| মুখ্যমন্ত্রী রোম পাড়ি দেওয়া সত্ত্বেও ফোনেই খোঁজখবর নিচ্ছেন রাজ্যের পরিস্থিতি নিয়ে|
দুবাই থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারিরা বনধের দিন হাজির হওয়ায় তিনি খুবই খুশি| তারপরই তাঁর সংযোজন, যাঁরা বনধ উপেক্ষা করে হাজিরা দিয়েছেন পুজোতে তাঁদের একদিন করে ছুটি বাড়িয়ে দেওয়া হল| এরপরই পার্থবাৱু সাংবাদিক বৈঠক করে তা জানান| এ ছাড়াও ধর্মঘটের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী| পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যে মোট ২৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ| বাস, মিনিবাস, ট্যাক্সি অন্যদিনের থেকে পথে বেশি নেমেছে| সরকারি বাস প্রতিদিন ১৮৫০টি নামে, সেখানে শুক্রবার ২২৭৫ টি চালানো হয়েছে| ট্রাম চলেছে ৯০টি| বেসরকারি বাস অন্যদিনের থেকে ২ হাজার বেশি চলেছে| তিনি আরও জানান, দোকান, স্কুল, কলেজ সর্বত্রই অন্যদিনের মতো কাজ হয়েছে | শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন| রাজ্যে ট্রেন অবরোধ হয়নি| বিমান চলাচলও স্বাভাবিক|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top