News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি সারা রাজ্যে
Image

সাধারণ ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি সারা রাজ্যে

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : দেশজুড়ে েট্রড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিক্ষিপ্ত অশান্তি সারা রাজ্যে| মুখ্যমন্ত্রীর নির্দেশে পর‌্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলেও ধর্মঘটে বিভিন্ন জেলা থেকে অশান্তি খবর পাওয়া গিয়েছে| শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্থানে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বহু বন্ধ bharat-bandhসমর্থনকারীদের | এদিকে পূর্বের অভিজ্ঞতা থেকে এদিন মাথায় হেলমেট পড়ে বাস চালাতে দেখা যায় সিটিসি বাসচালকদের|
ধর্মঘটকে কেন্দ্র করে প্রথম অশান্তির ছবি ধরা পড়ে কোচবিহারে| কোচবিহার থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে ভাঙচুর চালায় ধর্মঘটীরা| পরে অন্য একটি বাসে রওনা দেন যাত্রীরা| সরকারি বাস টার্মিনাসে বসে গোটা ব্যবস্থা তদারকির দায়িত্বে রয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান, তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী| তবে কোচবিহারে বেসরকারি বাস চলছে না|
শিলিগুড়িতে সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল থেকে গ্রেফতার মেয়র অশোক ভট্টাচার‌্য-সহ ২৫ জন| এর আগে শহরের বিভিন্ন এলাকায় পতাকা নিয়ে রাস্তায় নামায় প্রাক্তন বাম সাংসদ, সিটু-র জেলা সভাপতি সমন পাঠক ও সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক অভিজি মজুমদার-সহ ১৩ জন ধর্মঘট সমর্থনকারীকে গ্রেফতার করে পুলিশ| পাশাপাশি, শিলিগুড়ি শহরে সরকারি, বেসরকারি বাস ও অটো চলছে| যাত্রী সংখ্যা কম| দোকানপাট, বাজার আংশিক খোলা| গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়|
মালদা শহরের মনস্কামনা রোডে ডাম্পারে ভাঙচুর চালায় ধর্মঘটীরা| জনজীবন স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট রয়েছে| সরকারি বাস চললেও, পুরোপুরি বন্ধ বেসরকারি বাস চলাচল| যাত্রী সংখ্যা কম| খোলা দোকানপাট, বাজার| উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভায় তৃণমূলের বিক্ষোভ| কংগ্রেস পরিচালিত ইসলামপুর পুরসভা খোলা| কিন্তু কর্মীরা না আসায়, পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা|
এদিনের ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও| ধর্মঘটকে কেন্দ্র করে মিছিল-পাল্টা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনারর মধ্যমগ্রামে| মধ্যমগ্রাম চৌমাথার কাছে ছিল তৃণমূলের মিছিল| বামেদের মিছিল সেখানে এসে পৌঁছলে, একে অপরকে উদ্দেশ্য করে শুরু হয় কটূক্তি| এর জেরে বচসা, হাতাহাতি বেধে যায়| পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী| দুপক্ষকে সরিয়ে দেয় তারা|
সিউড়িতে ধর্মঘটের সমর্থনে এসইউসিআই-এর মিছিল| বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি| পরে মিছিলকারীদের গ্রেফতার করে পুলিশ| রানিগঞ্জের রাজবাড়ি মোড়ে ধর্মঘটীদের মিছিলে তৃণমূলের হামলা| লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলকর্মীরা| সাধারণ ধর্মঘটে নদিয়ার রানাঘাটে জনজীবন স্বাভাবিক| সরকারি বাস চললেও, পুরোপুরি বন্ধ বেসরকারি বাস পরিষেবা| ট্রেন চলাচল স্বাভাবিক| কল্যাণী শিল্পাঞ্চলে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি| খোলা রয়েছে কারখানা| শ্রমিকদের হাজিরাও স্বাভাবিক|
পুরুলিয়ার আদ্রায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও পোস্টঅফিসে ঢুকে তৃণমূলের দাদাগিরি| ব্যাঙ্ক না খোলায়, আগামী সাত দিন বন্ধ রাখতে হবে বলে হুঁশিয়ারি দেয় তৃণমূলকর্মীরা| পোস্টঅফিসে ঢুকেও হুমকি দেয় তারা| ধর্মঘটের বিরোধিতায় পুরুলিয়ায় বিভিন্ন এলাকায় বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলকর্মীরা| দোকানপাট, বাজার খোলা| জনজীবন স্বাভাবিক|
সাধারণ ধর্মঘট রুখতে মুর্শিদাবাদের বহরমপুরে বাঁশ-লাঠি হাতে রাস্তায় নেমেছে আইএনটিটিইউসি সমর্থকরা| বহরমপুর পুরসভায় জোর করে তালা ভেঙে ঢোকে তারা|ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং আয়কর দফতরে জোর করে ঢুকে পড়ে আইএনটিটিইউসি সমর্থকরা| ধর্মঘটীদের পাল্টা প্রতিরোধ চোখে পড়েনি|
পশ্চিম মেদিনীপুরে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে| সরকারি, বেসরকারি বাস চললেও, যাত্রীর সংখ্যা কম| বিভিন্ন রাস্তায় রয়েছে পুলিশ পিকেট| রিং রোডে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন সইউসিআই-এর কর্মীরা| বাস পরিষেবা স্বাভাবিক রাখতে বিভিন্ন বাসস্ট্যান্ডে তদারকি করছেন স্থানীয় তৃণমূল নেতারা|
আসানসোল শিল্পাঞ্চলে সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে| মিনিবাস চলছে| যদিও দূরপাল্লার বাস সংখ্যায় অনেক কম| সকালে ধর্মঘটের বিরোধিতায় আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে কর্পোরেশন পর‌্যন্ত মিছিল করে আইএনটিটিইউসি| পালন করা হয় সিঙ্গুর উত্সব|
মুর্শিদাবাদের কান্দি ও লালবাগ মহকুমায় ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে| সরকারি বাস চললেও, চলছে না বেসরকারি বাস| তবে ট্রেন চলাচল স্বাভাবিক|
কৃষ্ণনগরে ধর্মঘটের বেশ খানিকটা প্রভাব পড়ল| শুনশান রাস্তাঘাট| বেসরকারি বাস চলাচল হাতে গোনা| স্কুল-কলেজে পড়ুয়াদের উপস্থিতি নেই বললেই চলে| সব্জি বজার খোলা থাকলেও বড় দোকান-পাট সবই বন্ধ| ধর্মঘটের সমর্থনে ও বিরোধিতায় মিছিল বার করে দুপক্ষই|
জামুড়িয়ার নিমডাঙায় সিপিএমের দলীয় কার‌্যালয়ে আগুন| সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূল সমর্থকরা আগুন লাগিয়ে দিয়ে অফিসের দখল নেয় বলে অভিযোগ| যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল|
এদিকে সাধারণ ধর্মঘটে মাথায় হেলমেট পড়ে বাস চালাতে দেখা যায় সিটিসি বাসচালকদের| পূর্বের অভিজ্ঞতা থেকে এদিন মাথায় হেলমেট পড়ে বাস চালান উত্তর ২৪ পরগনার বারাসতের সিটিসি বাসচালকরা | পূর্ব অভিজ্ঞতা থেকে চালকদের হেলমেট পরে বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন| নিরাপত্তার কারণে হেলমেট পরে বাস চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন| পাশাপাশি ধর্মঘট উপেক্ষা করে পথে নামায় হাওড়ায় বাস ও অটো চালকদের গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূলকর্মীরা| হাওড়া ব্রিজে ওঠার মুখে বাস ও অটো থামিয়ে চালকদের হাতে গোলাপ তুলে দেওয়া হয়| তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন তৃণমূলকর্মীরা| দেশজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে সচল কলকাতা | তবে রাজ্যের দু-একটি স্থানে বিচ্ছিন্ন সংর্ঘষের খবর পাওয়া গেছে |শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক| ধর্মঘট মোকাবিলায় শহরজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা| এখনও পর‌্যন্ত কোনও অস্বাভাবিক পরিস্থিতির খবর নেই| শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল| আর পাঁচটা দিনের মতোই যান চলাচলের স্বাভাবিক ছবি ধরা পড়েছে ধর্মতলায়| স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল ও উড়ান পরিষেবা|
তবে ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম| সিপিএম ও তৃণমূলের মধ্যে আজ সংঘর্ষ বাধে| পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও আরপিএফ|এদিকে উত্তরবঙ্গ থেকে বিচ্ছিন্ন সংর্ঘষের খবর পাওয়া গেছে | তবে রাজ্যে ধর্মঘটের প্রভাব পড়েনি বলাই যায়|
কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিক| নির্দিষ্ট সময়েই চলছে ট্রেন| সকাল থেকেই রাস্তায় নেমেছে পর‌্যাপ্ত সংখ্যায় বাস, অটো, ট্যাক্সি| বনধে অশান্তি এড়াতে কলকাতা শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা| কলকাতাজুড়ে ৩৫৭টি পুলিশ পিকেট রয়েছে| রেল স্টেশন, বাস ও ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটেও রয়েছে আলাদা পুলিশ পিকেট| বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছেন পুলিশের পদস্থ অফিসাররা| চলছে পুলিশি টহলদারি| ধর্মঘট মোকাবিলায় রাস্তায় রয়েছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টিম| বনধের বিরোধিতায় আগেই রাজ্যকে সচল রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সেই অনুযায়ী সকাল থেকেই শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে| সরকারি বাসের পাশাপাশি ধর্মতলা মোড়ে চোখে পড়ছে বেসরকারি বাসও| শুধু পরিবহনই নয়, রাস্তায় স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের গতিবিধিও| অন্যদিনের মতোই হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা থেকে কর্মীদের কাজে যোগ দিতে আসতে দেখা গেছে শহরে| তবে শিয়ালদা শাখার ট্রেনে ভিড় একটু কম থাকতে দেখা গেছে|
এদিকে অন্য দিনের মতো আজও স্বাভাবিক ছন্দেই চালু রয়েছে মেট্রো পরিষেবা| মেট্রোতে যাত্রী সংখ্যাও রয়েছে অন্যদিনের মতোই| ঘড়ির কাঁটা মেনেই আজ দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ে দিনের প্রথম মেট্রো| কলকাতা মেট্রো রেলের প্রধান মুখপাত্র জানিয়েছেন, আজ অন্য দিনের মতোই চালু থাকবে মেট্রো পরিষেবা| বেলা বাড়লেও সম্ভাবনা নেই পরিষেবা ঘাটতির|
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পর‌্যাপ্ত পুলিশ| শহরজুড়ে বসানো হয়েছে ৩০০টিরও বেশি পুলিশ পিকেট| এদিকে আজই শাসকদলের তরফে সিঙ্গুর দিবস পালনের ডাক দেওয়া হয়েছে| সেজন্য মঞ্চ তৈরি করা হয়েছে ধর্মতলা মোড়ে| শ্রমিক সংগঠনগুলির ডাকে আজ দেশজুড়ে সাধারন ধর্মঘট| ১১ শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়ল দূরপাল্লার ট্রেনগুলিতে| বন্ধে আটকে রয়েছে হাওড়ামুখী করমন্ডল এক্সপ্রেস| বন্ধকারীদের অবস্থান বিক্ষোভের জেরে আটকা পড়েছে বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস| কেওনঝড় স্টেশনেও একই ছবি ধরা পড়েছে| সমস্যার সম্মুখীন হয়েছেন খুর্দা স্টেশনে আটকা পড়া ইস্ট-কোস্ট এক্সপ্রেসের যাত্রীরাও|
সবথেকে বড় সমস্যায় পড়েছেন ওডিশার দূরপাল্লার ট্রেনগুলি| ওড়িশার ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর ও সোরো স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেনকে আটকে দেয় অবরোধকারীরা| ভদ্রক, কেওনঝড় স্টেশনেও আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন| থমকে গিয়েছে ধৌলি এক্সপ্রেস| অবরোধ থেকে ছাড় পায়নি ওডিশার প্যাসেঞ্জার ট্রেনও|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top