News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী ২ সেপ্টেম্বর আহূত ২৪ ঘণ্টার ধর্মঘট সফল করার আহ্বান
Image

দেশব্যাপী ২ সেপ্টেম্বর আহূত ২৪ ঘণ্টার ধর্মঘট সফল করার আহ্বান

গুয়াহাটি, ২৯ আগস্ট, (হি.স.) : কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সর্বভারতীয় AITUCফেডারেশন আহূত আগামী ২ সেপ্টেম্বর দেশজুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে অসমেও তাকে সফল করতে রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছে রাজ্যের ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথমঞ্চ। এ প্রসঙ্গে এদিন ২৪ ঘণ্টার জন্য রাজ্যের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে আহ্বান জানান সিআইটিইউ (সিটু)-এর রাজ্য সাধারণ সম্পাদক তপন শর্মা।

কেবল তা-ই নয়, রাজ্যের সকল ব্যাংক, বিমা সংস্থা, ডাত পরিষেবা, মটর পরিবহণ, শ্রমিক ও নির্মাণ শ্রমিক-সহ সর্বশ্রেণির কর্মচারীকে তাঁদের কাজকর্ম থেকে বিরত থাকারও আহ্বান জানান শর্মা। তিনি জানান, কেন্দ্রীয় সরকার অত্যবশ্যক সামগ্রীর দাম বাড়িয়ে গত দু-বছরে দেশি-বিদেশি বৃহৎ কর্পোরেট গোষ্ঠীকে ১২ লক্ষ কোটি টাকারও বেশি কর রেহাই দিয়েছে। কেবল তা-ই নয়, ব্যয় সংকোচনের নামে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ-সহ সামাজিক ক্ষেত্রে সরকারি ব্যয় ব্যাপক হারে কর্তন করা হয়েছে। তাছাড়া, বর্তমান সরকার তদানীন্তন সরকারের সকল জনহিতকর প্রকল্প বন্ধ করে বিপাকে ফেলেছে জনসাধারণকে। কেন্দ্রের এনডিএ সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ-সহ বিভিন্ন শিল্পোদ্যোগকে বেসরকারীকরণ না-করতে, ব্যাংক-বিমা, প্রতিরক্ষা, রেল, টেলিকম ইত্যাদি বিভাগে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ না-করা-সহ অন্যান্য বেশ কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বরের দেশব্যাপী ধর্মঘটকে সফল করতে শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তপন শর্মা।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top