News Flash

  • Home
  • Uncategorized
  • সাত বছরের সম্পর্ক ছেদ করায় বিয়ের পিঁড়িতে গ্রেপ্তার প্রেমিক, লগ্ণভ্রষ্টার সঙ্গে সাত পাক দিল প্রতিবেশী যুবক
Image

সাত বছরের সম্পর্ক ছেদ করায় বিয়ের পিঁড়িতে গ্রেপ্তার প্রেমিক, লগ্ণভ্রষ্টার সঙ্গে সাত পাক দিল প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ প্রেমিকার সঙ্গে প্রতারণা করে বিয়ে করতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসে আটক হল প্রতারক৷ ঘটনা অমরপুরের বামপুরে৷ প্রতারকের নাম সুরজিৎ দাস৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
তেলিয়ামুড়ার দক্ষিণ পুলিনপুরের এক যুবতীর সঙ্গে দীর্ঘ ৭ বছরের প্রণয়ের সম্পর্ক ছেদ করে প্রেমিকাকে না জানিয়ে অমরপুরের বামপুরে বিয়ের পিঁড়িতে বসে গ্রেপ্তার হল প্রতারক৷ তার নাম সুরজিৎ দাস৷ জানা যায়, তেলিয়ামুড়ার দক্ষিণ পুলিন পুরের এক যুবতীর সঙ্গে সুকুমার দাসের দীর্ঘ ৭ বছরের প্রণয়ের সম্পর্ক৷ বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছে সুরজিৎ৷ তাকে কোন কিছু না জানিয়েই মঙ্গলবার অমরপুরের বামপুরে বিয়ের পিঁড়িতে বসে প্রতারক সুরজিৎ৷ খবর পেয়ে তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বিয়ের পিঁড়ি থেকে প্রতারককে গ্রেপ্তার করেছে৷
এদিকে, লগ্ণভ্রষ্টা পরিবার এই ঘটনায় অসহায় হয়ে পড়ে৷ কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয় পরিজনরা৷ স্থানীয় এক যুবক এগিয়ে আসে যুবতীটিকে বিয়ে করার জন্য৷ লগ্ণভ্রষ্টা হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় যুবতীটি৷ এদিকে, বিয়ের পিঁড়ি থেকে আটক প্রতারককে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ এদিকে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top