News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে সর্ববৃহৎ টেলিকম সংস্থা বিএসএনএল প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছে
Image

দেশে সর্ববৃহৎ টেলিকম সংস্থা বিএসএনএল প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছে

BSNLনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা বিএসএনএল ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে৷ প্রতিযোগিতার দৌড়ে বিএসএনএল এখন সারা দেশে চার নম্বর স্থানে রয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে সংস্থার ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার আর রবি চন্দ্রন একথা স্বীকার করেছেন৷ মূলত, বিএসএনএলের পরিষেবা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংস্থাটি৷ তাতে, পরিষেবা নিয়ে নানা অভিযোগের খন্ডন করেন সংস্থাটির ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার৷ তিনি দাবি করে বলেন, বাংলাদেশ থেকে ব্যান্ড উইথ আমদানি করে এখন দারুণ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে৷ ইন্টারনেট গেইটওয়ের সুফল রাজ্যবাসী পাচ্ছেন৷ তিনি দাবি করে বলেন, ১ আগস্ট থেকে রাজ্যবাসীর জন্য ইন্টারনেটের স্পিড আরো বাড়ানো হয়েছে৷
তবে, নিম্নমানের পরিষেবার প্রশ্ণে অকপটে তিনি স্বীকার করেছেন সারা দেশে প্রতিযোগিতার দৌড়ে বিএসএনএল ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে৷ কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী সর্বত্রই বিএসএনএলে’র পরিষেবা রয়েছে৷ সর্ববৃহৎ পরিকাঠামো নিয়েও এই সংস্থাটি টেলি যোগাযোগ ক্ষেত্রে সফলতা অর্জন করতে ব্যর্থ৷ বহু বেসরকারি টেলিকম সংস্থা ইতিমধ্যে বিএসএনএলকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেছে৷ রাজ্যেও পরিষেবার বিচারে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বিএসএনএলে’র তুলনায় উচ্চমানের পরিষেবা দিয়ে থাকে৷ স্বাভাবিক ভাবেই গ্রাহকরা বিএসএনএলে’র প্রতি বিতশ্রদ্ধ হয়ে বেসরকারি টেলিকম সংস্থার দিকে ঝঁুকছেন৷ এদিন, বিএসএনএলে’র ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার স্বীকার করেছেন ল্যান্ড লাইন পরিষেবা অনেকটাই বিপর্যস্থ হয়ে পড়েছে এরাজ্যে৷ ফলে, গ্রাহকরা ক্রমশ ল্যান্ড লাইন পরিষেবা ছেড়ে দিচ্ছেন৷ প্রিপেইড এবং পোস্ট পেইড গ্রাহকের সংখ্যাও আগের তুলনায় অনেকটা কমেছে৷ এক তথ্য তুলে ধরে তিনি জানান, রাজ্যে বর্তমানে ২লক্ষ ৯৭ হাজার ৩৮২ প্রিপেইড এবং ৩০ হাজার ৯১ জন পোস্ট পেইড গ্রাহক রয়েছেন৷ অতীতে এই সংখ্যা আরো অনেক বেশি ছিল৷
তবে, রাজ্যে পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য তিনি বর্হিরাজ্যে যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে তুলে ধরেছেন৷ তাঁর বক্তব্য, বিভিন্ন সময়ে বর্হিরাজ্যে অবস্থিত ফাইবার অপটিক লিঙ্ক এবং অন্যান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রাজ্যে পরিষেবা বিঘ্নিত হয়৷ তবে, তিনি আশা প্রকাশ করে বলেন এই সমস্যা কাটিয়ে তোলা খুব শীঘ্রই সম্ভব হবে৷
এদিকে, আগরতলা শহরে ১০৫টি স্থান চিহ্ণিত করা হয়েছে যেখানে ওয়াইফাই’র মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে৷ এর জন্য সামগ্রী ২০১৭ সালে রাজ্যে আসবে৷ এই ওয়াইফাই পরিষেবা আগরতলা শহরবাসীর জন্য দারুণ কাজে আসবে বলে তিনি দাবি করেন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top