News Flash

  • Home
  • Uncategorized
  • রইস্যাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর এক কিশোর, নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী
Image

রইস্যাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর এক কিশোর, নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ ধলাই জেলার রইস্যাবাড়ি থানা এলাকার রাণীপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বালকটির নাম হরতনজয় ত্রিপুরা(১২)৷ সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র৷ বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়েছিল৷ পুকুরের পাড়েই বিদ্যুৎ পরিবাহী লাইনের তার ছিঁড়ে পড়ে রয়েছে৷ সে তা দেখতে পায়নি৷ বিদ্যুতের তারে স্পর্শ হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ঝলসে যায়  তার দেহ৷  তার হাত এবং পা মারাত্মকভাবে ঝলসে গেছে৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক  হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ বালক৷ এলাকাবাসীর অভিযোগ এলাকায় বিদ্যুৎপরিবাহী তার বেশ কিছুদিন ধরেই ঝুলে রয়েছিল৷ বিষয়টি বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছিল এলাকাবাসী৷ কিন্তু তাতে কোন কর্ণপাত করেননি তারা৷ বিদ্যুৎ নিগমের কর্মীদের গাফিলতির কারণেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক বালক মৃত্যুপথযাত্রী৷ ঘটনার দায় বিদ্যুৎ নিগমের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এলাকার লোকজন৷ বালকটির চিকিৎসার সমস্ত ব্যয়ভার এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top