News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনিং অব্যাহত তবুও প্রয়োজন অতিরিক্ত ক্রয়, রাজ্যে পেট্রোলের কৃত্রিম সংকট
Image

রেশনিং অব্যাহত তবুও প্রয়োজন অতিরিক্ত ক্রয়, রাজ্যে পেট্রোলের কৃত্রিম সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ পেট্রোলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে রাজ্যে৷ রাজ্য প্রশাসন এমনটাই মনে করছে৷

রাজধানী আগরতলা শহরের একটি পাম্পে পেট্রোলের জন্য ভীড়৷ ছবি নিজস্ব৷
রাজধানী আগরতলা শহরের একটি পাম্পে পেট্রোলের জন্য ভীড়৷ ছবি নিজস্ব৷

উত্তর ত্রিপুরা জেলাশাসকের দেওয়া এক রিপোর্টে দেখা যাচ্ছে, গত ১ জুলাই থেকে ৮ জুলাই বিকেল পর্যন্ত ৮০ ট্যাঙ্কার পেট্রোল এসেছে৷ ধরে নেওয়া যাক, নূ্যনতম এক ট্যাঙ্কারে ১২ হাজার লিটার পেট্রোল ধারণ ক্ষমতা থাকে৷ এই হিসেবে মোট ৯ লক্ষ ৬০ হাজার লিটার পেট্রোল রাজ্যে এসেছে৷ তাতে প্রশ্ণ উঠেছে এত তেল কোথায় ব্যবহৃত হয়েছে৷ সম্প্রতি খাদ্য দপ্তর পেট্রোলে রেশনিং শুরু করেছে৷ দেরিতে হলেও এখন প্রতি দ্বিচক্র যানে প্রতিদিন ২০০ টাকা করে পেট্রোল দেওয়া হচ্ছে৷ ফলে, প্রতিদিন যেভাবে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে সে বিষয়েও নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
তবে, এই সংকট আগরতলা শহর সহ শহরতলী এলাকা এবং কয়েকটি স্থানেই মারাত্মকভাবে দেখা যাচ্ছে৷ প্রশাসনিক সূত্রে খবর, অনেকেই একাধিকবার পৃথক পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে৷ তাতে কেবল রেশনিং করলেই সমস্যার সমাধান হচ্ছে না৷ আমবাসা, কেলাসহর, কুমারঘাট, ধর্মনগর ইত্যাদি জায়গায় পেট্রোলের কোন সংকট নেই৷ দাবি উঠেছে, মহকুমা শাসকের মাধ্যমে পেট্রোল সরবরাহ নিয়ন্ত্রণ করতে হবে৷ সেক্ষেত্রে দ্বিচক্র যান কিংবা গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার নথিভুক্ত করেই যাতে পারমিট ইস্যু করা হয় সে ব্যবস্থা করতে হবে৷ এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে পেট্রোলের নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব হবে বলে ধারনা৷ সেই সাথে বাড়াতে হবে নজরদারী৷ কারণ, পেট্রোলের কালোবাজারীতে ছেয়ে গেছে রাজধানী শহর ও শহরতলী৷ খাদ্য দপ্তরের ভিজিল্যান্স টিমের নিস্ক্রিয়তায় কালোবাজারীদের বাড়বাড়ন্ত, এমনটাই অভিযোগ৷ ফলে, পেট্রোল কালোবাজারী আটকানো সম্ভব না হলে সঙ্কট মোচন হবে না, তা একপ্রকার নিশ্চিত৷
উত্তর ত্রিপুরা জেলাশাসকের এক রিপোর্টে দেখা গেছে, ১ জুলাই ২২টি, ২ জুলাই ১৩টি, ৩ জুলাই ১৩টি, ৪ জুলাই ৪টি, ৫ জুলাই ৩ টি, ৬ জুলাই ২০টি, ৭ জুলাই ২টি এবং ৮ জুলাই বিকেল পর্যন্ত ৩টি পেট্রোলবাহী ট্যাঙ্কার রাজ্যে ঢুকেছে৷ এদিকে, ১ জুলাই ২৪টি, ২ জুলাই ৬টি, ৩ জুলাই ১৬টি, ৪ জুলাই ৯টি, ৫ জুলাই ৮ টি, ৬ জুলাই ৩১টি, ৭ জুলাই ১১টি এবং ৮ জুলাই বিকেল পর্যন্ত ১৪টি ডিজেলবাহী ট্যাঙ্কার ঢুকেছে৷ একইভাবে, ৩ জুলাই ৩টি, ৪ জুলাই ১টি, ৫ জুলাই ১টি, ৬ জুলাই ৮টি, ৭ জুলাই ২টি এবং ৮ জুলাই বিকেল পর্যন্ত ৩টি কেরোসিনবাহী ট্যাঙ্কার ঢুকেছে৷ এছাড়া, ২ জুলাই ৬টি, ৩ জুলাই ১৫টি, ৪ জুলাই ১৮টি, ৫ জুলাই ৫ টি, ৬ জুলাই ৭টি, ৭ জুলাই ১৬টি এবং ৮ জুলাই বিকেল পর্যন্ত ১০টি বুলেটবাহী গাড়ি ঢুকেছে৷
উত্তর ত্রিপুরা জেলাশাসকের এই রিপোর্টে অনেকটাই স্পষ্ট ডিজেল নিয়ে রাজ্যে কোন সংকট থাকার কথা নয়৷ এলপিজি অবশ্য চাহিদার তুলনায় জোগান কম রয়েছে৷ সম্প্রতি খাদ্য মন্ত্রী জানিয়েছিলেন, এলপিজি’র দেড় মাসের বেকলগ চলছে৷
এদিকে, পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাস জানিয়েছেন, ৮নং জাতীয় সড়কে আসামের অংশে প্রায় ৮০০ গাড়ি আটকে পড়েছে৷ শুক্রবার এই পথে ২২টি গাড়ি এসেছে৷ গতকাল ৪৩টি গাড়ি প্রবেশ করেছে৷ ফলে, যে অনুপাতে ৮নং জাতীয় সড়ক দিয়ে গাড়ি প্রবেশ করছে তাতে ঐ ৮০০ গাড়ি ঢুকতে অনেকদিন সময় লাগবে৷ এদিন তিনি জানিয়েছেন, কাঁঠালতলী দিয়ে ২০৮এ জাতীয় সড়কে শুক্রবার ৮৪টি গাড়ি এসেছে৷ বৃহস্পতিবার ৪৬টি এবং বুধবার ১০৮টি গাড়ি ঐ সড়ক দিয়ে আসতে দেওয়া হয়েছে৷ প্রধানত পেট্রোপণ্যের ট্যাঙ্কারগুলি এবং যাত্রীবাহী বাস অগ্রাধিকারের ভিত্তিতে এই সড়ক পথে আসতে দেওয়া হচ্ছে৷ বেশি লোড গাড়ি গুলি এই সড়কপথে নিয়ে আসা অনেকটাই ঝঁুকিপূর্ণ৷ তিনি জানান, কাঁঠালতলী সড়কটি মূলত এনইসি রোড৷ ফলে, জাতীয় সড়ক যে পদ্ধতিতে নির্মাণ করা হয় সে পদ্ধতি অনুসারে কাঁঠালতলী সড়কটি নির্মাণ করা হয়নি৷ এখন এই সড়কটি জাতীয় সড়কে উন্নীত হওয়ায় নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেই এই সড়কের সংস্কার করা হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top