News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় বাজারে চারটি দোকানে দুঃসাহসিক চুরি
Image

বিশালগড় বাজারে চারটি দোকানে দুঃসাহসিক চুরি

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুলাই৷৷ সোমবার গভীর রাতে বিশালগড় পুলিশ থানার ২০০ মিটার দূরে চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে ব্যবসায়ী মহলে প্রশ্ণ দেখা দিয়েছে৷ স্বাভাবিকভাবে বলতে গেলে পুলিশের নাকের ডগায় ঘটে এই দুঃসাহসিক চুরি৷ গভীর রাতে পরিমল সাহা নামে এক ব্যক্তির জুতোর দোকানের কিছু টাকা ও কিছু দামী জুতো চুরি হয়৷ এছাড়া সুব্রত ভৌমিক, নকুল মজুমদার ও আশুতোষ ভৌমিক এই তিনজনের দোকানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দামী মোবাইল ও স্টেশনারি জিনিস চুরি হয়৷ পুলিশের কাছে ব্যবসায়ীরা চুরি হওয়ার পেছনে নিকটবর্তী কিছু  অসৎব্যক্তির  হাত রয়েছে বলেও জানান৷ বিশালগড় মধ্যবর্তী বাজারে এরকম দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ক্ষোভ দেখা দিয়েছে৷চোরকে ধরতে পুলিশ তছনছ করে ঘুরছে৷ বিশালগড় থানার সামনে যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে৷ চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় বাজার এলাকার৷ চুরি হয়েছে একটি মোবাইল দোকানে, একটি জুতোর দোকান এবং একটি কসমেটিক্স এর দোকানে৷ গতকাল মধ্য রাতের ঘটনা৷ দোকান ঘরের পেছনের টিনের বেড়া কেটে নিয়ে গেছে প্রচুর সামগ্রী৷ লোকনাথ ভ্যারাইটিজ দোকানের মালিক সুব্রত বনিক জানায় অন্যান্য দিনের প্রায় রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সে৷ সকালে দোকানে এসে দেখে ঘরের মালামাল এলোমেলো অবস্থার পড়ে রয়েছে৷ বিষয়টি সন্দেহ হওয়ার পেছনের দিকে গিয়ে দেখে টিনের বেড়াকাঁটা৷ নেই দোকানের অসংখ্য মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী৷ শুরু হয় হৈচৈ৷ অন্যান্য ব্যবসায়ীরাও ছুটে আসে৷ বিশালগড় থানার পুলিশ সহ বাজার ব্যবসায়ী সমিতির পদাধিকারীও আসেন৷ বাজার কমিটির সম্পাদক বাবুল সাহা জানান গত ২ মাসে বিশাগলড় বাজারে অন্তত ১০ বার চুরি হয়েছে৷ পুলিশ একেবারে ব্যর্থ৷ চুরির ঘটনা রোধে বিশালগড় থানার বার কয়েক ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একজন চোরকেও পাকড়াও করেনি পুলিশ৷ ব্যবসায়ী সমিতির সভাপতি রতন দেব জানান বিশাগলড় পুর পরিষদকে বেশ করেছে বার জানানো সত্ত্বে দোকান গুলির পেছনের অংশ পরিস্কার না করে রাস্তা না করায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top