News Flash

  • Home
  • Uncategorized
  • উজান অসমে বন্যার তাণ্ডব, বাড়ছে জল
Image

উজান অসমে বন্যার তাণ্ডব, বাড়ছে জল

assam mapমাজুলি (অসম), ০৪ জুলাই (হি.স.) : গত দুদিনের ভারী বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে উজান অসমের সুবনশিরি, খাবলু, লুইত, খেরকেটিয়া ও জিয়াধল নদীর জলস্তর। এতে মাজুলির উত্তর-পশ্চিম অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। খবর লেখা পর্ষন্ত নদীগুলির জলপৃষ্ঠ দ্রুতগতিতে বাড়াষ় জলমগ্ন হয়ে পড়েছে মাজুলির বিস্তীর্ণ অঞ্চল। পঞ্চাশের বেশি গ্রাম, রাস্তাঘাট, নানা প্রতিষ্ঠানের পাশাপাশি হাজার হাজার হেক্টর খেতের বোরো ধান জলের তলায় চলে গেছে। বন্ষার জল প্লাবিত করেছে মাজুলির থেকে শুরি করে উজান মাজুলির বরগুড়ি পর্যন্ত পূর্ত সড়ক। ডুবে গেছে মহকুমা সদর গড়মুরে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পও। হাহাকার শুরু হয়েছে জওয়ানদের মধ্যে। বাধ্য হয়ে গড়মুর নাট্যমন্দিরে স্থানান্তর করা হয়েছে সিআরপিএফ ক্যাম্প।
এদিকে, খারজানপার, সিতাদারচুক, নতুন কেঁকোরা ইত্যাদি গ্রামের পাশাপাশি মানিকচাপরির বৃহত্তর অঞ্চলের মানিকপুর, বগরিগুড়ি, এজারগুড়ি, জকাইবোয়া উজান এবং নিম্ন বরকলিয়া, সরুকলিয়া মেরুয়াবাড়ি, নতুন কমলাবাড়ি, নাগনচুক, বরগুড়ি ইত্যাদি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। একইভাবে নিম্ন মাজুলির মিসামারা, কেরকের, সারওয়াটি, বাঘগাঁও, মাজরচাপরি, কুলিসাপরি, সিলাকলার বাইরের অংশ পাবনা বিরিনাবাড়ি, অর্জুনগুড়ি, বরুণচুক, নগরগাঁও ইত্যাদি গ্রামগুলিও প্লাবিত হয়েছে।
অর্জুনগুড়ি বরুণচুকের পাশাপাশি লখিমপুর জেলার সীমান্তবর্তী বরালিমারা, পাথরিচুক, নগরগাঁও ইত্যাদি অঞ্চলও বন্যার তাণ্ডবের শিকার হয়েছে। বন্যার জল প্লাবিত হওয়ায় অধিকাংশ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইভাবে বন্যার জল দ্রুতগতিতে বাড়ায় গবাদি পশুকে নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা।
লালুকে গাভরু-পাভ নদীর জলস্ফীতিতে লালুকের বিস্তীর্ণ অঞ্চল, ঢকুয়াখানার অসংখ্য গ্রাম এ-মুহূর্তে সম্পূর্ণ জলমগ্ন।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top