News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়
Image

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়

Kalyaniনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়৷ এদিকে, শ্রীমতী রায়ের পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সমরেন্দ্র চন্দ্র দেব এবং গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার কানুলাল মজুমদারও বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন৷ এদিন, বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তাদের বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব৷
এদিন, সাংবাদিক সম্মেলনে কল্যাণী রায় জানিয়েছেন, মহিলা কংগ্রেস সভানেত্রী পদে ইস্তফা দিলেও তিনি এতদিন কংগ্রেস দলেই ছিলেন৷ কিন্তু ঐ দলের সাথে নীতিগতভাবে ফারাক দেখা দেওয়ায় তিনি দল ছাড়ার বিষয়ে দীর্ঘ সময় চিন্তাভাবনা করেছেন৷ পরিবারের সদস্যদের সাথেও আলোচনা করেছেন৷ অবশেষে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে মনস্থির করতে পেরেছেন৷ এজন্যই আজ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন৷ এদিকে, সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি আইপিএফটির উদ্দেশ্যে বলেন, রাজ্যভাগের দাবি বিজেপি কখনোই মেনে নেবে না৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে আইপিএফটিকে পাহাড়ে উন্নয়ন করে দেখিয়ে দেবে তিপ্রাল্যান্ডের প্রয়োজনীয়তা নেই৷ আইপিএফটিও আগামীদিনে তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে আসবে বলে তিনি আশাবাদী৷ তবে, আইপিএফটি নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্সের অংশীদার হবে কিনা তা আগামী ১৩ জুলাই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে৷ তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে না আসলে আইপিএফটিকে এনইডিএ’র অংশীদার করা হবে না বলে বিজেপি প্রদেশ সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top