News Flash

  • Home
  • Uncategorized
  • ফের স্তব্ধ জাতীয় সড়ক, কাঁঠালতলীতে আটকা পড়ল রাজ্যের একশ ছাত্রছাত্রী
Image

ফের স্তব্ধ জাতীয় সড়ক, কাঁঠালতলীতে আটকা পড়ল রাজ্যের একশ ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ জুন৷৷ আসাম-আগরতলার জাতীয় ও বিকল্প জাতীয় সড়ক পুনরায় বন্ধ৷ গতকাল

বিকল্প সড়কের কাঁঠালতলীতে আটকা পড়ল বহু যাত্রাবাহী বাস৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷
বিকল্প সড়কের কাঁঠালতলীতে আটকা পড়ল বহু যাত্রাবাহী বাস৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

শেষরাত্রের প্রবল বর্ষণের  ফলে জাতীয় সড়ক ও বিকল্প জাতীয় সড়কটি পূর্বের মতো জরাজীর্ণতার রূপ ধারণ করে৷ সড়কের বিশাল গর্তে ফের ফাঁসল যাত্রীবাহী বাস৷ আটকা পড়ল শত শত যাত্রী৷ গতকাল শেষ রাতের প্রবল বৃষ্টিপাতের ফলে জাতীয় সড়ক সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়ে৷ বিকল্প সড়ক দিয়ে  যান চলাচল করলেও রাতের শেষ ভাগে অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলির কৃর্তী মাদ্রাসার পাশের একটি পুকুর সমতুল্য গর্তে মা কামাখ্যার টিআরটিসি যাত্রীবাস ফেঁসে যায়৷ বাসে ছিল রাজ্যের আগরতলা থেকে আসা একশ ছাত্রছাত্রী৷ একশো ছাত্রছাত্রীরা বর্হিরাজ্য হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে রত্তয়ানা হয়েছিল৷ কিন্তু রাজ্য পেরিয়ে অসম রাজ্যে প্রবেশের সাথে সাথেই রাস্তার বেহাল অংশে আটকে থাকতে হয় ঐ একশো ছাত্রছাত্রী হায়দ্রাবাদের নার্সিং কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল৷ আগামীকাল গুয়াহাটি থেকে হায়দ্রাবাদ যাবার ট্রেন ছিল তাদের৷ কিন্তু সংবাদ লেখা পর্যন্ত একশ ছাত্রছাত্রী সহ শত শত যানবাহন কাঁঠালতলি এলাকায় দাঁড়িয়ে রয়েছে৷ ফলে রাজ্যের ভবিষ্যৎ একশো ছাত্রছাত্রীর চোখে মুখে হায়দ্রাবাদ গিয়ে পৌঁছাতে পারবে কিনা তা অনিশ্চিত৷  উল্লেখযোগ্য যে দু’তিনদিন পূর্বে ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর অসমের বিকল্প সড়কের  বেহাল কিছু অংশ মেরামতি করলেও সম্পূর্ণ  রাস্তাটি যে মরণফাঁদে পরিণত তা কি রাজ্য সরকারের নজরে আছে৷ এদিকে, অসম ত্রিপুরা সীমান্তের স্থানীয় জনগণের দাবি বর্ষাকাল শেষ না হলে আসাম আগরতলা জাতীয় ও বিকল্প জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী হবে না৷ ত্রিপুরা কিংবা আসাম সরকারের ক্ষমতার অধিক সড়কের জরাজীর্ণতা৷ তাই এবার একটাই অপেক্ষা কবে বর্ষাকাল শেষ হবে৷ আর কবে এ জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী হবে৷ এই সড়কটি মেরামতি করতে অসম ও ত্রিপুরা সরকার ব্যর্থ৷ এদিকে, আসাম সরকারের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top