News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসজির সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করার আর্জি জানাল আমেরিকা
Image

এনএসজির সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করার আর্জি জানাল আমেরিকা

USAওয়াশিংটন, ১৭ জুন (হি.স.) : পরমানু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-র সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করার জন্য গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আর্জি জানাল আমেরিকা| আগামী সপ্তাহে এনএসজির পূর্ণাঙ্গ বৈঠকে বসবে পরমানু সরবরাহকারী গোষ্ঠীভুক্ত দেশগুলো| তার আগে একথা জানিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমেরিকা এনএসজির বৈঠকে ভারতের আবেদনকে সমর্থন জানাবে|
উল্লেখ্য, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৪৮ সদস্যবিশিষ্ট এনএসজিতে ভারতের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়েছিলেন| ভারত যাতে সদস্যপদ লাভ করতে পারে সেজন্য চেষ্টাও চালাচ্ছে আমেরিকা| ভারতকে সমর্থনে অনিচ্ছুক দেশগুলোকে তাদের সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়ে চিঠিও লিখেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি|মোদী ও ওবামার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আমেরিকা এনএসজিতে ভারতের সদস্যপদ লাভের আবেদনকে সমর্থন করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে আর্জি জানানো হয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top