News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি ও দলবিরোধী কাজে লিপ্ত থাকায় এক বছরে সিপিএম থেকে বহিসৃকত ৫৩৫ জন

দুর্নীতি ও দলবিরোধী কাজে লিপ্ত থাকায় এক বছরে সিপিএম থেকে বহিসৃকত ৫৩৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ দুর্নীতি ও দল বিরোধী কাজের অভিযোগে গত এক বছরে সিপিএম থেকে ৫৩৫ জনকে বহিস্কার করা হয়েছে৷ ৫০১১ জন সদস্য পদ নবিকরণ করেননি৷ উল্লেখিত বছরে ৫৬১ জন সদস্য মারা গিয়েছেন৷ এই অবস্থাতেও সিপিএমের সদস্য সংখ্যা বেড়েছে ২২৪ শতাংশ৷ গত বছর সদস্য সংখ্যা ছিল ৮৯ হাজার ৫৭০ জন৷ এবছর বেড়ে হয়েছে ৯১ হাজার ৫৭৮ জন৷ রবিবার সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন সম্পাদক বিজন ধর৷
DSC_5239রাজ্যের রাজনৈতিক শক্তি বিন্যাসের ক্ষেত্রে সিপিএম দলের সঙ্গে সাংগঠনিক জোর দেখানোর মতো দল এখনও সেভাবে দেখা যাচ্ছে না৷ প্রতিবছরই সিপিএম দল সাংগঠনিক পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করে৷ যদিও অন্য কোন দলে তা একেবারেই উপেক্ষিত৷ ইতিমধ্যেই সিপিএম দল রাজ্যে তৃণমূল ও বিজেপির শক্তি বিন্যাসের বিষয়ে পর্যালোচনা শুরু দিয়েছে৷ দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে সিপিএম দলে অবক্ষয়, দুর্নীতি গ্রাস করে তা সাংগঠনিক রিপোর্টেই স্পষ্ট হয়েছে৷ এক বছরে দল বিরোধী ও দুর্নীতির কারণে ৫৩৫ জন বহিস্কারের ঘটনা উল্লেখযোগ্য সেই বিষয়ে সন্দেহ নেই৷ অন্যদিকে ৫০১১ জন সিপিএম সদস্য পার্টির সদস্য পদ নবিকরণ না করার ঘটনা ছোট করে দেখার উপায় নেই৷ এই বিষয়ে দলের রাজ্য সম্পাদক বলেছেন, গত এক বছরে রাজ্যে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে৷ ঐসব নির্বাচনে দলের নেতা, কর্মী তথা সদস্যদের কাজকর্ম পর্যালোচনা করে দেখা হয়েছে৷ পার্টির কাছে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও দলবিরোধী কাজের অভিযোগ এসেছে, তা তদন্ত করে দেখা হয়েছে৷ তারপরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আগামী দিনেও যারা দুর্নীতি ও দল বিরোধী কাজের সাথে যুক্ত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজনবাবু জানিয়েছেন৷ তিনি জানান, সিপিএম দলে মহিলা সদস্যার সংখ্যা বেড়েছে৷ গত বছর মহিলা সদস্যার সংখ্যা ছিল ২৬৪৯ শতাংশ৷ এবছর তা হয়েছে ২৬৯২ শতাংশ৷ পার্টির সদস্যপদ যারা নবিকরণ করেননি তাদের প্রসঙ্গে তিনি জানান, অনেকেই নবিকরণ করতে চাইলেও বিভিন্ন অশুভ শক্তির চাপে পড়ে তারা নবিকরণ করেননি৷ তবে সদস্যপদ নবিকরণ না করার পেছনে আর কি কি কারণ রয়েছে সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে৷ অন্যদিকে, পার্টি প্লেনামে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য পার্টি রাজ্যে নানা কর্মসূচী গ্রহণ করবে বলেও বিজনবাবু জানিয়েছেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে, সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে বিজনবাবু জানান, রাজ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা নতুন নহে৷ এই খেলা অনেক পুরনো৷ আর প্রধান বিরোধী দল হিসেবে কোন দলকে সিপিএম মনে করছে এই প্রশ্ণের জবাবে বিজন ধর জানান, তা সময়ই বলে দেবে৷ অন্যদিকে, রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি৷ এই প্রসঙ্গে বিজনবাবু বলেন, রাজনৈতিকভাবে ঐ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষকে নিয়ে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top