News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশ লক্ষ টাকার ব্রাউনসুগারসহ বিএসএফের জালে আটক যুবক
Image

ত্রিশ লক্ষ টাকার ব্রাউনসুগারসহ বিএসএফের জালে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ত্রিশ লক্ষ টাকার ব্রাউনসুগার সহ এক পাচারকারী বিএসএফের জালে ধরা পড়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার ধর্মনগর মোটরস্ট্যান্ডের কাছে৷ ধৃত যুবকের নাম গিয়াস উদ্দিন৷ তার কাছ থেকে ৪০০ গ্রাম ব্রাউনসুগার বাজেয়াপ্ত করা হয়েছে৷ পরে তাকে ধর্মনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ কর্তৃপক্ষ৷
BSF TRIPURAসংবাদে প্রকাশ, ধর্মনগরের বিষ্ণুপুর এলাকায় কর্তব্যরত বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর ছিল একটি গাড়িতে করে পাচারকারী প্রচুর পরিমাণে ব্রাউনসুগার পাচার করছে৷ সেই গোপন খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এর সামনে যানবাহন চেকিংয়ের কর্মসূচী হাতে নেয়৷ টিআর-০১-বি-১৪৫৮ নম্বরের একটি গাড়িতে তল্লাসী চালনোর সময় গিয়াস উদ্দিনকে সন্দেহ জনক বলে মনে হয় বিএসএফ জওয়ানদের৷ তার ব্যাগে তল্লাসী চালিয়ে ৪০০ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করা হয়৷
বিএসএফ জওয়ানরা তাকে ক্যাম্পে নিয়ে যায়৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ করা হয়৷ তার কাছ থেকে নেশা সামগ্রী চোরাচালানের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বিএসএফের হাতে লেগেছে৷ তদন্তের স্বার্থে বিএসএফ বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না৷ এদিকে পরে বিএসএফ কর্তপক্ষ উদ্ধার হওয়া ব্রাউনসুগারের নমুনা বর্হিরাজ্যে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে৷ অন্যদিকে পরে রাতেই বিএসএফ জওয়ানরা ধৃত পাচারকারী গিয়াস উদ্দিনকে ধর্মনগর থানায় হস্তান্তর করেছে৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ পুলিও ধৃত যুবককে জোর জিজ্ঞাসাবাদ করছে তথ্য অনুসন্ধানের জন্য৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top