News Flash

  • Home
  • Uncategorized
  • চারপাড়ায় রড মিস্ত্রী খুন ভাইয়ের দিকেই সন্দেহের তীর
Image

চারপাড়ায় রড মিস্ত্রী খুন ভাইয়ের দিকেই সন্দেহের তীর

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ শুক্রবার সাত সকালে চারপাড়ার রামঠাকুর পাড়ায় হঠাৎ বাজার এলাকায় রড মিস্ত্রি খোকন মজুমদারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার৷ দেহে দায়ের কোপের চিহ্ণ৷ তাকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান৷ মেজ ভাই জয়ন্ত মজুমদারের দিকে অভিযোগের আঙ্গুল৷ মেজ ভাই পলাতক৷
চার পাড়ার রামঠাকুর পাড়ায় হঠাৎ বাজার এলাকায় বৃহস্পতিবার সাত সকালে মানুষের চোখে পড়ে রড মিস্ত্রি খোকন মজুমদারের রক্তাক্ত মৃতদেহ৷ গলায় ও মুখে দায়ের কোপ রয়েছে৷ নিথর দেহ বড় ভাই চোরঙ্গি এলাকায় আলাদাভাবে বসবাসকারী বাবা মাকে খবর দেয়৷ ছুটে আসে বৃদ্ধ মা-বাবা৷ একটু একটু করে লোক জানাজানি হতে খবর পেয়ে পুলিশও আসে এবং সঙ্গে পুলিশের ডগ স্কোয়াড৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ পুলিশের সংগত কারণেই অনুমান এটি নিছক খুনের ঘটনা৷ অভিযোগের আঙুল মেজ ভাই জয়ন্ত মজুমদারের দিকে৷ আর বড় ছেলে খবর পেয়ে ছুটে এসেছেন বলে জানালেন নিহত খোকন মজুমদারের বৃদ্ধ পিতা৷ তবে অভিযুক্ত জয়ন্ত’র মানসিক অবস্থা যে ঠিকঠাক নেই সেকথা কিন্তু তাদের বাবার কথাতেই আংশিক বোঝা গেছে৷ অবশ্য এলাকাবাসী এব্যাপারে আগ বাড়িয়ে কিছু বলতে আসেনি৷ না এলেও ঘটনায় গোটা এলাকায় একটা থমথমে ভাব৷ চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top