News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যপ্রাণীদের দিনভর অভুক্ত রেখে সিপাহীজলা অভয়ারণ্যের গেইটে তালা দিয়ে আন্দোলনে কর্মীরা
Image

বন্যপ্রাণীদের দিনভর অভুক্ত রেখে সিপাহীজলা অভয়ারণ্যের গেইটে তালা দিয়ে আন্দোলনে কর্মীরা

Sipahijalaনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুন৷৷ বন্যপ্রাণীদের দিনভর অভুক্ত রেখে দাবী আদায়ে আন্দোলনে নামলেন সিপাহীজলা অভয়ারণ্যের কর্মীরা৷ শুধু তাই নয় গেইটেও তালা দিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা৷ সংবাদে প্রকাশ, এই অভয়ারণ্যের ১০৩ জন পার্মানেন্ট লেবার ও ক্যাজুয়েল কর্ম বিভিন্ন দাবী আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতীতে গিয়েছিলেন গত ২৬ মার্চ৷ তাদের দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিলেন৷ সেই মোতাবেক বুধবার কর্মীরা অভয়ারণ্যের প্রধান গেইটে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বসেন৷ এখানে ১৯৮২ সাল থেকে ক্যাজুয়েল কর্মচারী হিসেবে কাজ করছেন তারা৷ তাদের দাবী নিয়মিত করতে হবে৷ এই দাবী নিয়ে তারা এদিন আন্দোলনে বসেন৷ অভয়ারণ্য কর্তৃপক্ষ থেকে শুরু করে বন দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাথে তাদের এই দাবী পেশ করা হয়েছিল৷ বারবারই প্রতিশ্রুতি মিলেছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ সিপাহীজলা বায়ো কমপ্লেক্স শ্রমিক ইউনিয়নের পামানেন্ট লেবার ও ক্যাজুয়েল কর্মচারীদের ক্যাজুয়েল ও গ্রুপ ডি পদে নিযুক্ত করতে হবে৷ এই দাবী নিয়ে এদিন তারা পথ অবরোধ আন্দোলন সংগঠিত করেছেন৷ ১৭১ টাকা দৈনিক হাজিরার বিনিময়ে তারা কাজ করে চলেছেন৷ মূল্যবৃদ্ধির এই দৌঁড়ে এই টাকা দিয়ে পরিবার প্রতিপালন করা সম্ভব হচ্ছেনা তাদের৷ তাদের এই দাবী সিপাহীজলা পিসিসিএফ অতুল কুমার গুপ্তার কাছেও জানিয়েছিলেন৷ কর্মীরা আশা করেছিলেন হয়তো তাদের দাবী পূরণ হবে৷ কিন্তু তা হয়নি৷
সিপাহীজলা বায়ো কমপ্লেক্স ইউনিয়নের সহ সম্পাদক শ্যামজু মিয়া সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের সংগঠনের ১০৩ জন সমর্থককে নিয়ে পথ অবরোধ করেন৷ কর্মীদের দাবীর প্রতি অনেকেই সহানুভূতি প্রদর্শন করে বলেছেন তাদের দাবীটি ন্যায্য৷ কর্মচারীদের তরফে বনমন্ত্রী নরেশ জমাতিয়ার কাছেও দাবী জানানো হয়েছে৷ দীর্ঘ সময় পথ অবরোধ চলে৷ খবর পেয়ে আগরতলা থেকে পিসিসিএফ অতুল কুমার গুপ্তা এবং সিসিএফ প্রসেনজিৎ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছেন৷ তাঁরা কথা বলেন আন্দোলনকারীদের সাছে৷ প্রশাসনের এই দুই আধিকারীক আশ্বাস দিয়েছেন আগামী ত্রিশ দিনের মধ্যে তাদের দাবী পূরণ করা হবে৷ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়৷ জানা গিয়েছে, এই কর্মীরাই অভয়ারণ্যের চিরিয়াখানার খাঁচায় বন্দী বন্যপ্রাণাদের খাবার দেয়, ঘর পরিস্কার করে৷ তাদের প্রতি এই বঞ্চনা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top