News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় ‘পরিবর্তন’-এর ডাক প্রধানমন্ত্রীর
Image

ওড়িশায় ‘পরিবর্তন’-এর ডাক প্রধানমন্ত্রীর

বালাসোর: এবার ওড়িশায় ‘পরিবর্তন’-এর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার বালাসোরে একটি জনসভায় দেশের পশ্চিম প্রান্তের উন্নয়ন চেয়ে এই পরিবর্তন’-এর ডাক দেন প্রধানমন্ত্রী। ওই সভায় তিনি বলেন, দেশের পশ্চিম প্রান্তে যখন উন্নয়ন চোখে পড়ছে, তখন পূর্ব প্রান্ত ক্রমশই পিছিয়ে পড়ছে।
পাশাপাশি, এদিন দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন মোদী। মোদী বলেন, দারিদ্র্যকে দূর করার জন্য গরিবদের ক্ষমতায়ণ করাটা গুরুত্বপূর্ণ। এনডিএ সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সবচেয়ে গুরুত্ব রেল, সড়ক যোগাযোগ এবং শিক্ষাক্ষেত্রে দেওয়া হচ্ছে। একইসঙ্গে, গ্রামগুলির বৈদ্যুতিকরণের ওপরও নজর দেওয়া হচ্ছে।
বালাসোরে প্রধানমন্ত্রীর ঘোষণা, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য, দেশের পূর্ব প্রান্তে উন্নয়নকে তরাণ্বিত করা। নিজেকে এই দেশের ‘প্রধান সেবক’ হিসেবে উল্লেখ করে মোদী বলেন, সংসদে প্রথম ভাষণেই আমি বলেছিলাম, এই সরকার গরিবদের কল্যাণে নিবেদিত। আমার লক্ষ্য, দেশের প্রত্যেক রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখা।
এদিন দারিদ্র্য নিয়ে আগের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন মোদী। বলেন, আমরা গত ৪০-৫০ বছর ধরে ‘গরিবি হটাও’ স্লোগান শুনে আসছি। তিনি যোগ করেন, যাঁরা এই দাবি করেছিলেন, তাঁরা হয়ত ভাল ছিলেন, কিন্তু তাঁরা যে পন্থা অবলম্বন করেছিলেন, তা ভুল ছিল। কারণ, এই সময়ে দেশে উল্টে দারিদ্র্য, বেকারত্ব এবং অসুখ বেড়ে গিয়েছে।
কংগ্রেসের পাশাপাশি, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নতৃত্বাধীন বিজেডি-শাসিত ওড়িশা সরকারকেও আক্রমণ করেন তিনি। মোদী বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলি অনেক দ্রুততার সঙ্গে উন্নতি করছে। অন্যদিকে, ওড়িশা পেছনে পড়ে রয়েছে। এই প্রেক্ষিতেই তিনি ওড়িশাবাসীদের সামনে ‘পরিবর্তন’-এর ডাক দেন।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top