বিহারের সাংবাদিক খুনে আদালতে আত্মসমর্পন করল অন্যতম অভিযুক্ত লাদ্দা মিঞা

পাটনা, ২ জুন (হি.স.): বিহারের সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুনের ঘটনায় সিওয়ান জেলা আদালতে আত্মসমর্পন করল অন্যতম অভিযুক্ত লাদ্দা মিঞা| সে সাংসদ মহম্মদ শাহাৱুদ্দিনের ঘনিষ্ঠ বলেও জানা গেছে| যদিও খুনের ঘটনার সঙ্গে জড়িত নয় বলেই দাবি করেছে লাদ্দা মিঞা| পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি|গত মাসের ১৪ তারিখে এক হিন্দি সংবাদপত্রের চিফ এডিটর রাজদেও রঞ্জনকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়| ঘটনায় ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে|-