News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় জোটের পক্ষেই সায় দিল সিপিএম পলিটব্যুরো
Image

পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় জোটের পক্ষেই সায় দিল সিপিএম পলিটব্যুরো

CONGWESTBANGALCPIMনয়াদিল্লি, ৩০ মে৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাস মোকাবেলায় জোটের পক্ষেই সায় দিল সিপিএম পলিটব্যুরো৷ সিপিএম সাধারণ সম্পাদকের মতে, পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস সিপিএম ও কংগ্রেসকে এক জোট হয়ে মোকাবেলা করতে হবে৷ অন্যথা নির্বাচন পরবর্তী সন্ত্রাস দলীয় কর্মী সমর্থকদের মারাত্মক ক্ষতি করবে৷
২৯ ও ৩০ মে সিপিএম পলিটব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ নয়াদিল্লির একে গোপালন ভবনে পলিটব্যুরোর বৈঠকে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মোকাবেলায় কংগ্রেসের সাথে জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করে বঙ্গ ব্রিগেড আবারও পাশে পেয়েছে দলের সাধারণ সম্পাদককে৷ মূলত, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল পর্যালোচনায় সিপিএম পলিটব্যুরোর বৈঠক বসেছিল৷ তাতে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত ছিলেন৷ উপস্থিত ছিলেন কেরেলার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন৷ বৈঠকে শুরু থেকেই পশ্চিমবঙ্গে জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেন সূর্যকান্ত মিশ্ররা৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মোকাবেলায় একা কিছুই করতে পারবে না সিপিএম তা জোর গলায় বলেন সূর্যকান্ত মিশ্র৷ বঙ্গ ব্রিগেডের অভিযোগ, ভোটের পর বিরোধীদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ তাদের জোরালো দাবি কংগ্রেসের সাথে জোট বেঁধেই এর মোকাবেলা করতে হবে৷ স্বভাবতই পলিটব্যুরোর বৈঠক শেষে সিপিএম সাধারণ সম্পাদকও পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় জোট বার্তা দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন৷
সূত্রের খবর, কংগ্রেসের সাথে জোট নিয়ে কেরল লবি আপত্তি জানিয়েছে৷ সে লাইনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ছিলেন৷ তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে যেভাবে জোট করা হয়েছে তাতে পার্টি কংগ্রেসের লাইন মানা হয়নি৷ এনিয়ে, বঙ্গে সিপিএম নেতাদের পাল্টা যুক্তি, নির্বাচনে রাজ্যে যেসব জায়গায় জোট এগিয়েছিল ভোটের পর সেখানে বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে৷ আর এই পরিস্থিতিতে কংগ্রেসকেই পাশে নিয়ে মোকাবেলা করতে হবে৷
তবে, এদিন সিপিএম পলিটব্যুরো বৈঠক শেষে এক বিবৃতিতে জানিয়েছে, কোন পরিস্থিতিতে বাংলায় কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট বেঁধে লড়েছে তা আগামী ১৮ থেকে ২০ জুনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ব্যাখ্যা দেবেন পশ্চিমবঙ্গের নেতারা৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকে তামিলনাড়ু, কেরেলা, এবং আসামের বিষয়েও নিজ নিজ রাজ্যের পরিস্থিতির ব্যাখ্যা তুলে ধরবেন দলীয় নেতারা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে আগামী ১১ ও ১২ জুন পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় আদৌ কংগ্রেসের সাথে জোট টিকিয়ে রাখা প্রয়োজন কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷ যার নির্যাস বাংলার সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা ১৮ থেকে ২০ জুনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তুলে ধরবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top