News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত রাজ্যে
Image

ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত রাজ্যে

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই, ২১ মে৷৷ তুফানের আতঙ্কে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা রীতিমতো বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ শনিবার ভোর থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টির দরুন রাজ্যের সর্বত্রই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহর সংলগ্ণ এলাকায় দিনভর বিদ্যুতের দেখা মিলেনি৷ বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে৷ তাছাড়া প্রতিটি মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ ছিলনা৷ সন্ধ্যার পর বিদ্যুৎ আসলেও৷ কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যায়৷
ঘৃণিঝড় রোয়ানু রাজ্যের দিকে এগিয়ে আসার সতর্কতা আবহওয়া দপ্তর জারী করতেই গোটা খোয়াই ডুবল অমাবস্যার অন্ধকারে৷ শনিবার ভোর থেকেই লাগাতর বৃষ্টিতেই মানুষ যখন একেবারে গৃহবন্দী ঠিক তখন খোয়াই বিদ্যুৎ নিগমে বড় বিপর্য্যয়৷ শনিবার দুপুর থেকে খোয়াই এর বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, রাত সাতটা অব্দি বিদ্যুৎ এর দেখা নেই৷ কারন মানুষ বলছেন ঘূর্ণিঝড় রোয়ানুর ঝড় এর আগমন হতেই রোয়ানুর আতঙ্কেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে৷ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকাতে শহরের বহু স্থানে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে৷ একই সময়ে বন্ধ হয়ে পড়ে বি এস এন এল এর পরিসেবাও৷ মুখ থুবরে পড়ে ইন্টারনেট পরিষেবাও৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top