News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের মামলায় বিচারাধীন এক ব্যক্তি ও তার মাকে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা
Image

খুনের মামলায় বিচারাধীন এক ব্যক্তি ও তার মাকে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ ধলাই জেলার আমবাসার ভাউলিয়া বস্তীর এক যুবককে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে পার্শ্ববর্তী গ্রাম অশোক পল্লীর ধরণী শর্মা সহ কয়েকজন মিলে৷ ছেলের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত হয়েচেন তার মা জয়ন্তী মালাকারও৷ তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ধলাই জেলার আমবাসার অশোকপল্লীতে খুনের মামলায় বিচারাধীন এক ব্যক্তিকে এবং তার মাকে পিটিয়ে জখম করেছে স্থানীয় কিছু লোকজন৷ আহতরা হল আমবাসার ভাউলিয়া বস্তীর সঞ্জিত মালাকার ও তার মা জয়ন্তী মালাকার৷ আহতদের প্রথমে কুলাই হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এব্যাপারে আক্রান্তদের তরফে আমবাসা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷
ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা গেছে, প্রায়এক বছর আগে আমবাসার অশোক পল্লীর ধরণী শর্মার এক নিকট আত্মীয় খুন হয়েছিল৷ মৃতদেহটি ভাউলিয়া বস্তীতে সঞ্জিত মালাকারের বাড়ির কাছে পাওয়া গিয়েছিল৷ সঞ্জিত মালাকার বিষয়টি আমবাসা থানার পুলিশকে জানিয়েছিলেন৷
পুলিশ সঞ্জিত মালাকারকেই হত্যা মামলায় অভিযুক্ত করে গ্রেপ্তার করেছিল৷ মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে৷
এদিকে নিহত পিন্টু ঘোষের নিকট আত্মীয় রবিবার সকালে বিচারাধীন সঞ্জিত মালাকারকে বাগে পেয়ে অশোকপল্লীতে আটক করে৷ সঞ্জিত মালাকার প্রাতভ্রমণ করতে গিয়েছিল৷ তাকে আটক করে ধরণী শর্মা, তার স্ত্রী এবং ভাড়াটিয়া টিএসআর জওয়ান নির্মল দেব ও তার স্ত্রী মিলে বেধড়ক মারধর করে৷
খবর পেয়ে সঞ্জিত মালাকারের মা জয়ন্তী মালাকার এলে তাকেও প্রচন্ড মারধর করে জখম করা হয়৷
আহত মা ও ছেলেকে কুলাই হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ যতদূর জানা গেছে, সঞ্জিতকে খুনী সন্দেহ করেই বাগে পেয়ে নিহত পিন্টু ঘোষের আত্মীয়পরিজনরা আজ আটক করে বেধড়ক মারধর করেন৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top