News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিসে সন্ত্রাসবাদী হামলার পাঁচ মাসে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে ১০১ জনকে গ্রেফতার
Image

প্যারিসে সন্ত্রাসবাদী হামলার পাঁচ মাসে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে ১০১ জনকে গ্রেফতার

প্যারিস, ১৩ মে (হি.স.) : প্যারিসে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর গত প্রায় পাঁচ মাসে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সরাসরি থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন| শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কাজেনু্যভে এখবর জানিয়েছেন|
এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ফ্রান্সের জনগণের সুরাক্ষায় যা করা প্রয়োজন আমরা সবকিছু করেছি| ফ্রান্স এখনও সন্ত্রাসবাদীদের হামলার হুমকিতে রয়েছে বলেও তিনি জানান| ২০১৩ সাল থেকে এখন পর‌্যন্ত দেশে সন্ত্রাসবাদীদের পরিকল্পিত ১৫টি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও জানান বারনার্ড|
উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ১৩০ জন মারা গিয়েছেন| ওই বছর দেশের অন্যতম সাপ্তাহিক পত্রিকা শার্লে হেবদোর কার‌্যালয়ে হামলা চালিয়ে পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকসহ ১৭ জনকে হত্যা করা হয়েছে| এসব ঘটনার পর থেকে সন্ত্রাসবাদী হামলার আতঙ্কে রয়েছেন দেশের সাধারণ মানুষ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top