News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় পরিত্যাক্ত কঁুয়োতে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

বিলোনীয়ায় পরিত্যাক্ত কঁুয়োতে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ পরিত্যক্ত কঁুয়োতে পড়ে মর্মান্তিক মৃত্যু হল মুকেশ দেববর্মা নামে এক ওএনজিসি শ্রমিকের৷ মুকেশের বাড়ি খোয়াই মহকুমায়৷ বয়স অনুমানিক ২৭বছর৷ ঘটনা বিলোনিয়া মহকুমার দক্ষিণ মির্জাপুর রেডিও সেন্টার রোড৷ ঘটনার বিবরণে জানা যায়, মুকেশ সহ ৫জন এই এলাকার গোপাল রায়ের বাড়িতে বিগত দেড় মাস ধরে ভাড়া থাকত৷ এখানে থেকে ওএনজিসির কাজ করত৷ বর্তমানে সাব্রুমের বৈষ্ণবপুরে কাজ চলছে৷ নিয়ম মোতাবেক ছয়দিন পর একদিন ছুটি৷ তাই মুকেশের ছিল ছুটি৷ বাকি চার জন কাজে চলে যায়৷ মুকেশ ঘরে একাই ছিল৷ স্থানীয় লোকজনের বক্তব্য মোতাবেক এবং বাড়ির মালিকদের বক্তব্য অনুসারে মুকেশ বিকেল ৫টা নাগাদ খাওয়া দাওয়া সেরে বাসন ধূতে এই পরিত্যক্ত কুয়োর কাছে যায়৷ কুঁয়োর গভীরতা ছিল প্রায় ২০ মিটার৷ দূর্গন্ধ এবং আবর্জনা ছিল এতে৷ জলের পরিমাণ তেমন নেই৷ দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ায় অক্সিজেনেরও ঘাটতি ছিল৷ হঠাৎ মালিক মহিলা একটি শব্দ শুনতে পায়৷ কঁুয়োর কাছে গিয়ে দেখতে পায় বাসন এবং জুতো রয়েছে মুকেশ নেই৷ দৌড়ে গিয়ে স্থানীয় সিআইটিইউ অফিসে খবর দেয়৷ লোকজন আসেন ঘটনা প্রত্যক্ষ করেন৷
বিষয়টি সম্পর্কে অগ্ণিনির্বাপক দপ্তরে এবং পুলিশে খবর দেওয়া হয়৷ ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী৷ কিন্তু ঘটনার প্রায় দুই ঘন্টা পর দমকল কর্মীরা কাজে হাত দেয়৷ এতে স্থানীয় জনগণ সহ এলাকার নেতৃত্বের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ দমকল কর্মীদের অদক্ষতা এবং ঠিকমত উদ্ধার কাজে প্রশিক্ষণ না থাকায় কি করে উদ্ধার করবে তা ঠিক করতে পারছিল না৷ প্রায় রাত আটটা নাগাদ কুয়েতে জল দেয় এবং দেহ না পেয়ে বলে দেয় এখানে দেহ নেই৷ কিন্তু স্থানীয় মানুষ কুয়োতে মুকেশের গামছা পেয়ে নিশ্চিত যে এখানে রয়েছে মুকেশের দেহ৷ এব্যাপারে দমকল বাহিনীর কাজে ক্ষোভ উগরে দেন স্থানীয় শাসক দলের নেতা সিআইটিইউ সম্পাদক স্বপন দে৷ দমকল কর্মীদের চাকরি ও প্রশিক্ষণ নিয়ে আঙুল তুলেন এবং দপ্তরের সমালোচনা করেন৷ পরে দমকল বাহিনীর উপর আস্থা হারিয়ে স্থানীয় জনগণ উদ্ধার কাজে নামেন এবং র াত প্রায় ১২ টা নাগাদ পুলিশের ডোমকে না নিয়ে মৃত দেহ উদ্ধার করে৷ পরিকাঠামোহীন দমকল বাহিনীর এহেন ভূমিকায় ক্ষোভ এবং সমালোচনা তীব্র আকার ধারণ করে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top