News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষণে ব্যাপক ক্ষতি কৃষকদের
Image

বর্ষণে ব্যাপক ক্ষতি কৃষকদের

rainনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ চৈত্রের ভারী বর্ষণে ব্লক এলাকার কৃষককূলের মাথায় হাত৷ চৈত্রের ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি কল্যাণপুর ব্লক এলাকার কৃষকরা৷ চৈত্রের এই হঠাৎ বর্ষণে কৃষকদের যেন মাথায় বাজ পড়েছে৷ এমনিতে এলাকাটি কৃষিজীবির ওপর নির্ভরশীল৷ এলাকার শত শত মরিচ, বেগুন, ঝিঙ্গা, পটল সহ বিভিন্ন সবজি চাষির মাথায় হাত৷ আর্থিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন৷ কৃষকদের দাবি উঠেছে ক্ষতির নিরূপণ করে সাহায্য দেওয়ার৷ অনেক আলু চাষি আছেন যারা  নিজের জমির আলু তুলতে পারেননি৷ হঠাৎ বৃষ্টির ফলে এমন অবস্থা তা কৃষকরা বুঝে উঠতে পারছে না৷ কারণ বাংলা নববর্ষের জন্য তাঁরা ফসল তোলার অপেক্ষায় ছিলেন৷ তাদেরকে বড় ধাক্কা দিল প্রবল বৃষ্টি৷ কল্যাণপুরের নতুন ব্রিজ সংলগ্ণ প্রায় ১০০ কানি জমি রয়েছে কৃষকদের৷ প্রায় ৫০ পরিবার কৃষক প্রতি বছর ফসল ফলান৷ একমাত্র ফসলই তাদের আয়ের উৎস  সহ সংসার প্রতিপালন৷ দাবি উঠেছে সরকারি সাহায্যই তাদের একমাত্র অবলম্বন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top