নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ মার্চ৷৷ বিদ্যালয়ে যাবার পথে সেতু থেকে পড়ে গুরুতর আহত হল দুই ছাত্রী সুকল ছাত্রী৷ আহত ছাত্রীদের প্রথমে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ার কারনে
চিকিৎসক তাদের রেফার করেন জিবি হাসপাতালে৷ বর্তমানে আহত দুই সুকল ছাত্রীর অবস্থা সংকট জনক৷শনিবার দুপুর ২ টা নাগাদ মুঙ্গিয়াকামী একালার ফালেন্দ্র দেববর্মার মেয়ে রিতু দেববর্মা ও লক্ষী চরন দেববর্মার মেয়ে স্বপ্ণা দেববর্মা দুই সুকল ছাত্রী মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাচ্ছিল বাই সাইকেল চালিয়ে৷ দুই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল ফুটবল খেলায় অংশ গ্রহন করা জন্য৷ ইঠাৎ করে মুঙ্গিয়াকামী রেল স্টেশনের সামনে বেপরোয়া ভাবে আসা যাত্রীবাহী গাড়িতে অতিক্রম করতে গিয়ে সেতু থেকে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায়৷ এই ঘটনা লক্ষ্য করে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে আহত দুই সুকল ছাত্রী রিতু দেববর্মা (১৪), ও স্বপ্ণা মালা দেববর্মা-(১৭) কে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ পরে চিকিৎসক দুই আহত ছাত্রী জিবি হাসপাতালে রেফার করে দেন৷জানা গেছে আহত দুই ছাত্রী মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী৷ আহত দুই ছাত্রীর অবস্থা সংকট জনক৷
2016-03-20

