News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর প্রাণকেন্দ্র থেকে অপহরণ, মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের জালে দুই অপহরণকারী
Image

রাজধানীর প্রাণকেন্দ্র থেকে অপহরণ, মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের জালে দুই অপহরণকারী

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকা ছিনতাইকারী, আপহরণকারী, তোলাবাজ ও সমাজদ্রোহীদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র কামান চৌমুহনী থেকে বুধবার এক উপজাতি যুবককে একটি অটো রিক্সা করে অপহরণ করে নিয়ে যায়৷ ঐ উপজাতি যুবকের নাম মানিক দেববর্মা৷ তার বাড়ি সিমনার কাতলামারা এলাকায়৷ সে পেশায় গাড়ি চালক৷ ওষুধ কেনার জন্য কামান চৌমুহনীতে এসেছিল৷ ওষুধের দোকান থেকে বের হতেই দুই যুবক একটি অটো রিক্সা নিয়ে এসে তার সামনে দাঁড়ায়৷ তাকে অটোতে তুলে অপহরণ করে ডিমসাগর এলাকায় নিয়ে যায়৷ সেখানকার একটি বাড়ির পেছনে নিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবী করে অপহরণকারীরা৷ তার কাছে এত টাকা ছিল না৷ মানিক দেববর্মার স্ত্রী স্নিগ্দা দেববর্মা গোর্খাবস্তিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মরত৷ অপহরণকারীরা মানিককে প্রাণনাশের হুমকি দিয়ে স্ত্রীর কাছে ফোন করতে নির্দেশ দেয়৷ ২০ হাজার টাকা নিয়ে আসার জন্যও বলা হয়৷ স্বামীর অসহায় কন্ঠ শুনে নির্ধারিত স্থানে ছুটে আসেন স্নিগ্দা৷ তার কাছে এত টাকা ছিল না৷ আবারও ফিরে যান অফিসে৷ এক নিকটআত্মীয়ের কাছ থেকে ৫ হাজার টাকা এবং তার কাছে মজুত ৫ হাজার টাকা অর্থাৎ মোট ১০ হাজার টাকা অপহরণকারীদের হাতে তুলে দেন স্নিগ্দা দেববর্মা৷ তাতেও তাদের খাই মেটেনি৷ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন রেখে দেয় তারা৷ পরদিন অর্থাৎ বৃহস্পতিবার টাকা মিটিয়ে দিয়ে মোবাইল ফোন ফেরত পাওয়ার কথা বলেছিল অপহরণকারীরা৷ বিষয়টি মানিক দেববর্মা ও তার স্ত্রী স্নিগ্দা দেববর্মা আগরতলা পশ্চিম থানায় জানান৷ পুলিশও সে অনুযায়ী সাদা পোষাকে বৃহস্পতিবার ডিমসাগর এলাকা কর্ডন করে রাখে৷ বেলা দশটা নাগাদ মানিক দেববর্মা অপহরণকারীদের ফোন করে টাকা নিয়ে যেতে বলে৷ সে অনুযায়ী অপহরণের সময় ব্যবহৃত অটো রিক্সাটি নিয়ে আসে তারা৷ উত্তর গেইটের ট্রাফিক পোস্ট সংলগ্ণ এলাকায় মানিক দেববর্মা যখন টাকা অপহরণকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল তখনই ছক অনুযায়ী সাদা পোষাকের পুলিশ তাদের মধ্যে দু’জনকে ধরে ফেলে৷ তারা হল লিচু বাগান এলাকার অভি দাস ওরফে বাপ্পা এবং দূর্জয়নগরের রনি দেবনাথ৷ রনি পেশায় অটো চালক৷ অপহরণের দিনও তার অটোটিই ব্যবহার করেছিল অপহরণকারীরা৷ অটোটির নম্বর টিআর-০১-টি৩৫৯৪৷ অটোটিও আটক করেছে পুলিশ৷ অপর অপহরণকারী খেজুরবাগান এলাকার মহম্মদ সহরব পালিয়ে যেতে সক্ষম হয়৷ আটক দু’জনকে  পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এব্যাপারে মামলা গৃহিত হয়েছে৷ খোদ রাজধানী আগরতলা শহরে এধরনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top