News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রাজ্যে যান সন্ত্রাস, নিহত তিন, আহত এক
Image

ফের রাজ্যে যান সন্ত্রাস, নিহত তিন, আহত এক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ পৃথক দূর্ঘটনায় প্রাণ গেল তিনজনের৷ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একজন৷ জানা গেছে, ছাওমনু এবং রাণীরবাজারে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সোয়া বারটা নাগাদ টিআর০১-ডি-১৬০০  নম্বরের ইট বোঝাই একটি ট্রাক ছৈলেংটা থেকে ছাওমনুর দিকে আসছিল৷ পথে আসাম বস্তির দুর্গাছড়ায় একটি লুঙ্গায় ৩০ ফুট নিচে পড়ে যায় ট্রাকটি৷ তাতে চালক কুমারঘাট থানাধীন সুকান্ত নগরের বাসিন্দা বিমল ডিসোজা(৪৫), ধূমাছড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ত্রিপুরা (২৩) এবং মনু ব্লক টিলার বাসিন্দা জগদীশ ত্রিপুরা (৪৫) গুরুতর আহত হন৷ তাদেরকে উদ্ধার করে ছৈলেংটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চালক বিমল ডিসোজা এবং সহ চালক জগদীশ ত্রিপুরার মৃত্যু হয়েছে বলে জানান৷ এদিকে, অপর সহ চালক কর্ণজিৎ ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় ছৈলেংটা হাসপাতালে চিকিৎসাধীন৷ ছৈলেংটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে৷ পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে যান চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷
অপর আরেকটি দূর্ঘটনায় ব্রজনগরের বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথের (২৬) মৃত্যু হয়েছে৷ জানা গেছে, টিআর০১-বি-৪৬৬৪ নম্বরের বাইকে করে আগরতলা থেকে রাণীরবাজারের দিকে যাচ্ছিলেন প্রসেনজিৎ দেবনাথ৷ বৃদ্ধিনগর এলাকায় জাতীয় সড়কে টিআর০২-বি-১৫৪৩ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির৷ তাতে বাইক চালক প্রসেনজিৎ দেবনাথ গুরুতরভাবে আহত হন৷  সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ রাণীর বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক এবং চালক আনন্দপুরের বাসিন্দা রাকেশ দত্তকে (২৫) কে আটক করেছে৷ পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের বেপরোয়া যান চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ উভয় ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top