News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় স্থাপনের দাবিতে কেন্দ্রকে চিঠি জীতেন্দ্র চৌধুরীর
Image

রাজ্যে আরও কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় স্থাপনের দাবিতে কেন্দ্রকে চিঠি জীতেন্দ্র চৌধুরীর

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ রাজ্যে আরও পাঁচটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং প্রতি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শ্রী চৌধুরী জানান, ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় জাতীয় স্তরে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ পিছিয়ে পড়া রাজ্য হিসেবে চিহ্ণিত ত্রিপুরায় প্রতিটি জেলায় যাতে নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়৷
রাজ্যে বর্তমানে আটটি জেলা রয়েছে৷ তার মধ্যে ছয়টি জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে৷ অন্যদিকে তিনটি জেলায় নবোদয় বিদ্যালয় রয়েছে৷ ছয়টি কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে তিনটি হচ্ছে পিএসইউ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মী ও অফিসারদের সন্তানদের জন্য বরাদ্দ৷ এই তিনটি কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে বাধারঘাটে ওএনজিসি কলোনী, শান্তিরবাজারের বকাফায় এবং উত্তর জেলার পাণিসাগরে৷ এই তিনটি কেন্দ্রীয় বিদ্যালয়ে স্থানীয় ছেলে মেয়েদের পড়াশুনা করানো সম্ভব হচ্ছেনা৷ শুধুমাত্র পিএসইউ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সন্তারাই পড়াশুনা করতে পারছে৷ এটাই হচ্ছে বর্তমানে রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের চিত্র৷
এই বিষয়টিকে সামনে রেখে সাংসদ জীতেন্দ্র চৌধুরী রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন যাতে আরও ৫টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং প্রতিটি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার৷ যেসব জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় নেই সেই জেলাগুলি হল, দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই এবং উত্তর জেলা৷ অন্যদিকে যেসব জেলায় নবোদয় বিদ্যালয় নেই সেই জেলাগুলি হল, দক্ষিণ জেলা, সিপাহীজলা জেলা, পশ্চিম জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর জেলা৷ চিঠিতে সাংসদ জীতেন্দ্র চৌধুরী উল্লেখ করেন, এই বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top