News Flash

  • Home
  • Uncategorized
  • অসহিষ্ণুতার জন্যই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আটকে গিয়েছে, মন্তব্য রাহুল গান্ধীর
Image

অসহিষ্ণুতার জন্যই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আটকে গিয়েছে, মন্তব্য রাহুল গান্ধীর

RGমুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| শনিবার কেন্দ্রীয় সরকারের `স্ট্রাট-আপ ইন্ডিয়া’ অনুষ্ঠানের শুরুর দিনই মোদী সরকারের একাধিক নীতির সমালোচনা করলেন রাহুল| এদিন `স্ট্রাট-আপ ইন্ডিয়া’ কর্মসূচি প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, `স্ট্রাট-আপের জন্য দরকার সামাজিক সাম্যতা| অসহিষ্ণু পরিবেশ নিয়ে দেশ এগোতে পারে না| এই অসহিষ্ণুতার কারণেই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি আটকে গিয়েছে|’ রাহুল আরও বলেন, হিন্দু-মুসলিম, নারী-পুরুষ সকলের মধ্যে বিভেদ সৃষ্টি করে এক সাম্প্রদায়িক পরিবেশের তৈরি করেছে বিজেপি| কংগ্রেস এই ভেদাভেদ করে না| এটাই কংগ্রেস আর বিজেপির নীতিগত পার্থক্য|
কংগ্রেসের শর্ত মেনে নিলে ১৫ মিনিটের মধ্যেই জিএসটি বিল রাজ্যসভায় বিজেপি পাস করাতে পারবে বলেও এদিন মন্তব্য করেছেন রাহুল| উল্লেখ্য, জিএসটি বিল দীর্ঘদিন ধরে আটকে আছে সংসদে| কংগ্রেস জামানা থেকেই সূত্রপাত ঘটেছিল এই অচলাবস্থার| সরকার বদল হয়ে গেলেও মুক্তি পায়নি এই সাধারণ করের বিল| লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় পর্যাপ্ত সাংসদ না থাকার কারণে জিএসটি বিল পাস করাতে পারেনি মোদী সরকার| এদিন এই সমস্যার সমাধান বাতলেছেন রাহুল| তঁার কথায়, জিএসটি থেকে প্রাপ্ত করের এক শতাংশ সংশ্লিষ্ট রাজ্যের কোষাগারে জমা করতে হবে|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাক নীতিকেও এদিন কটাক্ষ করেছেন রাহুল| তাঁর মন্তব্য, ২৬১১ হামলার পরে কংগ্রেস পরিচালিত ভারত সরকার পাকিস্তান সম্পর্কে অবস্থান বদল করেছিল| কিন্তু, পাঠানকোট হামলার পর সুনির্দিষ্ট নীতি অবলম্বন করতে পারছে না মোদী সরকার| একই সঙ্গে তিনি আরও বলেছেন, পাঠানকোটে হামলা সামলানোর দায়িত্ব নিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা| এটা কি ওনার কাজ? নিরাপত্তা উপদেষ্টা কখনই নীতি নির্ধারণ করতে পারেন না|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top