News Flash

  • Home
  • দিনের খবর
  • Pulwama : পুলওয়ামা-এনকাউন্টারে মৃত্যু ৩ লস্কর জঙ্গির, শহিদ সেনা জওয়ান
Image

Pulwama : পুলওয়ামা-এনকাউন্টারে মৃত্যু ৩ লস্কর জঙ্গির, শহিদ সেনা জওয়ান

শ্রীনগর, ২ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। তবে দুঃখের খবর হল, সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। মৃত জওয়ান সেনাবাহিনীর হাবিলদার। পাশাপাশি একজন জঙ্গিকে ঘিরে ফেলেছে সুরক্ষা বাহিনী। বুধবার রাত থেকেই পুলওয়ামা জেলার রাজপোরা এলাকার হাঞ্জিন গ্রামে অভিযান চলছে। শহিদ সেনা জওয়ানের নাম জানা যায়নি।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় রাজপোরা এলাকার হাঞ্জিন গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর বুধবার রাত থেকেই ওই গ্রামে অভিযান চালানো হয়। ঘিরে ফেলা হয় ৪ জন জঙ্গিকে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হন একজন সেনা জওয়ান, পরে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান জারি রয়েছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top