নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। মহামারী পরিস্থিতিতে পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। এদিন দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে জ্বালানি তেল। মুম্বইয়ে ১০৫ টাকা ছুঁতে চলেছে পেট্রোল, বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০২ টাকার বেশি। দিল্লি, চেন্নাই ও কলকাতাতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোল।
মঙ্গলবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৮.৮১ টাকা এবং ডিজেল ৮৯.১৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৮.৬৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.০৩ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৪.৯০ টাকা এবং ডিজেল ৯৬.৭২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৯.৮২ টাকা এবং ডিজেল ৯৩.৭৪ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০২.১১ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৫৪ টাকা।

মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেল, দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব
Tags:
Releated Posts
স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…


















