News Flash

  • Home
  • বিদেশ
  • বিয়ের এক বছরেই স্বামীর আত্মহত্যা, কিস্তির টাকা নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী মহিলা
Image

বিয়ের এক বছরেই স্বামীর আত্মহত্যা, কিস্তির টাকা নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী মহিলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ শান্তিরবাজার, ২৭ জুন৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা৷ এক যুবক এবং অরেকজন মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে খবর৷ দুটি ঘটনাতেই প্রাথমিক তদন্তে পুলিশের দাবি পারিবারিক ঝামেলার জন্যই এই আত্মহত্যার ঘটনা৷


পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবক৷ মৃত যুবকের নাম মিঠু দত্ত৷ বয়স আনুমানিক ২৪৷ উল্লেখ্য প্রায় ১ বছর আগে বাইদ্যাদীঘি এলাকার মিঠু দত্তের সাথে সাত পাকে মিলিত হয় কলকলিয়া এলাকার দীপিকা দেবনাথের৷ অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো এবং বিয়ের প্রায় ১ মাস পর স্ত্রী দীপিকা দেবনাথ তার স্বামী মিঠুন দত্তের বাড়ি থেকে চলে যায় দীপিকা তার বাপের বাড়িতে৷ মৃত মিঠুর পরিবারের অভিযোগ মৃতের স্ত্রী বাবার বাড়ি যাবার পর থেকেই মিঠু দত্ত মানসিক অবসাদে ভুগছিল৷ এমনকি মৃত্যুর আগেও মিঠু তার স্ত্রী দীপিকাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য অনেক কাকতি মিনতি করেও কোনও সমাধান হয়নি,কিন্তু স্ত্রী দীপিকা তার শ্বশুর বাড়িতে ফিরে আসেনি৷ এদিকে রবিবার সাত সকালেই বাড়ির লোকেরা দেখতে পায় মিঠু তার ঘরে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ পরবর্তী সময় বাড়ির লোকদের আর্তনাদ চিৎকারে আশপাশের লোকজন মিঠু দত্তের বাড়িতে ছুটে আসে৷


পরবর্তী সময় খবর যায় বিশালগড় থানায় এবং খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে এসে মিঠু দত্তের ঝুলন্ত মৃত দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ অন্যদিকে মৃতের স্ত্রী দীপিকা দেবনাথের বক্তব্য বিয়ের পর থেকেই নাকি মিঠু নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে আসতো এবং স্ত্রী দীপিকা দেবনাথের সাথে ঝামেলা করতো ও স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত৷ অন্যদিকে মৃত মিঠুর ময়নাতদন্তের পর তার মৃত দেহ পরিবারের হতে তুলে দেওয়া হয়৷ মিঠুর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷


ছেলের সাথে কথাকাটাকাটির ফলে আত্মহত্যার পথ বেছেনিলো এক মহিলা৷ ঘটনার বিবরনেজানাযায় শান্তির বাজার মহকুমরা অন্তর্গত দক্ষিন জোলাইবাড়ীর নারায়ন পাল পাড়ার বাসিন্দা গিতা বৈদ্যের ঝুলন্ত মৃতদেহ আজ সকালে বাড়ীর পাশ্ববর্তী এলাকায় এক রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসী৷ এই বিষয়ে উনার ছেলের সঙ্গে কথাবলে জানাযায় গতকাল বন্ধনের কিস্তি নিয়ে মা ও ছেলের সাথে কথা কাটাকাটিহয়৷

এরইমধ্যে গিতা বৈদ্য উনার বাপের বাড়ীতে যাবে বলে বারীথেকে বেরহয়৷ কিন্তু আজ সকালবেলা রাবারগাছ কাটতেগিয়ে বাড়ীর পাশ্ববর্তী এলাকায় এক রাবার বাগানে গিতা বৈদ্যের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ ঘটনার সঙ্গে সঙ্গে জানানোহয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়৷ ঘটনার খবরপেয়ে ফাঁড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত দেহ গাছথেকে নামিয়ে মনয়া তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়াহয়৷ গিতা বৈদ্যের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top