News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্যাসপারের জোড়া গোল, ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক
Image

ক্যাসপারের জোড়া গোল, ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক

লন্ডন, ২৭ জুন (হি.স.) : ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল ডেনমার্ক। গ্যারেথ বেলের দৌড় থেমে গেল ইউরোয়। ১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে ইউরোপ সেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর বাদের আরেক ২৬ জুনে ডেনমার্কের এই জয় ফুটবলে কম উল্লেখযোগ্য নয়। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এরিকসনের ঘটনা ডেনমার্ককে জোরাল ধাক্কা দিয়েছিল। প্রথম ম্যাচেই ফিনল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছিল তারা। কিন্তু তার পরে টুর্নামেন্ট যত এগোয়, ডেনমার্কও রং ছড়ায়। এর নেপথ্যে রয়েছেন হিউলমান্দ। দলটাকে এককাট্টা করেন তিনি। ছেলেদের থেকে সেরাটা বের করে নেন। সেই কারণেই ডেনমার্ককে এখন এত উজ্জ্বল দেখাচ্ছে। শনিবার ওয়েলস তারকা গ্যারেথ বেলের দৌড় থামিয়ে দিলেন ড্যানিশরা। জোহান ক্রয়েফ এরিনা থেকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বেলকে। অথচ কোপা দেল রে-তে আগুন জ্বালানো বেলের সেই দৌড় এখনও উজ্জ্বল ফুটবলপ্রেমীদের মনে। এদিন সেরকম দৌড় দেখা গেল না বেলের কাছ থেকে। 

২৭ মিনিটে ক্যাসপার বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে ওয়েলসের জাল কাঁপান। ডেনমার্কই এবারের ইউরোয় একমাত্র দেশ যারা বক্সের বাইরে থেকে শটে বেশি গোল করেছে। ক্যাসপারও এদিন তাই করলেন। ওয়েলসের গোলকিপার ড্যানি ওয়ার্ড শরীর ছুড়ে দিলেন। কিন্তু বল তাঁর নাগাল এড়িয়ে জড়িয়ে যায় ওয়েলসের জালে। 

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top