News Flash

  • Home
  • Uncategorized
  • হাজিরা দিলেন না, ইডি-র কাছে সময় চাইলেন অনিল দেশমুখ
Image

হাজিরা দিলেন না, ইডি-র কাছে সময় চাইলেন অনিল দেশমুখ

মুম্বই, ২৬ জুন (হি.স.): আর্থিক প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন না, বরং সময় চাইলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। শনিবার অনিল দেশমুখকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি না গিয়ে মুম্বইয়ে ইডি-র দফতরে আইনজীবীকে পাঠান মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। হাজিরা দেওয়ার জন্য ইডি-র কাছে অন্য কোনও তারিখ চেয়েছেন অনিল দেশমুখের আইনজীবী জয়ন্ত পাটিল, এমনটাই ইডি সূত্রের খবর।
অনিল দেশমুখের আইনজীবী জয়ন্ত পাটিল জানান, “আমরা ইডি-কে চিঠি দিয়েছি এবং জানতে চেয়েছি কী কারণে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে নথিপত্র দিতে, যেহেতু কী বিষয়ে তদন্ত সে সম্পর্কে আমরা কিছুই জানি না। তাই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে পারিনি। এবার ইডি-কেই সিদ্ধান্ত নিতে হবে।”  শুক্রবারই দেশমুখের নাগপুর, ওরলি এবং মালাবার হিলসের বাড়িতে তল্লাশি চালান ইডি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় দেশমুখের ব্যক্তিগত সচিব এবং আপ্ত সহায়কের বাড়িতেও। তার পরই শনিবার গ্রেফতার করা হয় এই দু’জনকে। এদিনই দেশমুখকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গেলেন।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top