রিও ডি জেনেইরো, ১৫ জুন (হি.স.): ব্রাজিলে একধাক্কায় অনেকটাই কমে গেল কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও কমছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ৯২৮ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,৮৬৫ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৮৮ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ৯২৮ জনের মৃত্যুর পর করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৪০৪-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় খানিকটা বাড়লেও, ব্রাজিলে করোনার সংক্রমণ নিম্নমুখী। সোমবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৪০,৮৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৭,৪৫৪,৮৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,৮৫৪,২৬৪ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১১২,১৯৩ জন। দুই-তিন দিন আগেও ব্রাজিলে কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৭৫ থেকে ৮০ হাজারের মধ্যে, কিন্তু রবিবার ও সোমবার অনেকটাই নিম্নমুখী আক্রান্তের সংখ্যা।

সংক্রমণ ও সুস্থতা ঊর্ধ্বমুখী, ব্রাজিলে কোভিডে আরও ৯২৮ জনের মৃত্যু
Releated Posts
রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, স্মরণ করল কংগ্রেসও
নয়াদিল্লি, ২১ মে (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-র মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম…
ভারত-ইতালি বাণিজ্য ২০২৯ সালের মধ্যে ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার লক্ষ্যে ঐকমত্য
রোম, ২০ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানিয়েছেন…
রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী
রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…
ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর
সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…
















