News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেকর্ড উচ্চতায় পৌঁছল পেট্রোল-ডিজেলের দাম রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেসের বিক্ষোভ
Image

রেকর্ড উচ্চতায় পৌঁছল পেট্রোল-ডিজেলের দাম রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া, ১১ জুন৷৷ পেট্রোল ও ডিজেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷


এদিকে, পেট্রোপন্যের লাগাম হীন মূল্যবৃদ্বির কারনে সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়া তেও বিক্ষোভ দেখালো কংগ্রেস৷ শুক্রবার সকালে সর্বভারতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বিলোনিয়া ব্লক কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ বিলোনিয়া বরোজ কলোনি ইকোপার্ক সংলগ্ণ এলাকায় পেট্রোল পাম্পের সামনে৷ এই দিন বিলোনিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়েছে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করে ৷


এদিনের সাধারণ কর্মীদের পাশাপাশি বিক্ষোবের সামিল হন বিলোনিয়া ব্লক কংগ্রেসের সভাপতি অরূপ দেব ও ঋষ্যমুখের প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলা কংগ্রেস নেতা দিলীপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা৷ কোভিড বিধিকে মান্যতা দিয়ে এদিন বিক্ষোবের সামিল হন কংগ্রেস দলের নেতাকর্মীরা৷মল্যবৃদ্বির প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে এই দিনের বলেন যারা একদিন সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, মূল্য বৃদ্বি হ্রাসের কথা বলেছিল আজ তাদের সময়ে , মানুষের দৈনন্দিন জীবনে ব্যাবহৃত জিনিসের সবচেয়ে বেশি মূল্যবৃদ্বি হচ্ছে বলে অভিযোগ তুলে৷ তারই প্রতিবাদ করে এদিনের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রির পদত্যাগ দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা৷


একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেলের দাম৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ছাড়িয়ে গেল, ৯৪ টাকা ছাড়িয়ে গেল ডিজেলের দাম৷ চেন্নাইয়ে এই প্রথম পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৭ টাকা৷ গত ৪ মে থেকে এই নিয়ে ২২ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম৷ এই সময়ে দিল্লিতে ৫.৪৫ টাকা দামি হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে ৬.০২ টাকা৷ শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম৷ নতুন করে ২৯ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে শুক্রবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮৫ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.৭৫ টাকা৷ কলকাতায় উভয় জ্বালানি তেলের দাম বেড়েছে ২৮ পয়সা৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮০ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.৬০ টাকাঊ মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম৷
২৮ পয়সা বেড়ে মুম্বইয়ে শুক্রবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০২.০৪ টাকায় এবং ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৪.১৫ টাকায় পৌঁছেছে৷ চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৭.১৯ টাকা প্রতি লিটার এবং ৯১.৪২ টাকা প্রতি লিটার৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৭ পয়সা৷ কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না৷ ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের৷ খারাপ প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে৷

Releated Posts

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026

খওয়াজা আসিফ মানসিকভাবে অস্থিতিশীল, মন্তব্যে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ পরিবেশ সম্মান প্রদান নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের মন্তব্যের…

ByByNews Desk Jul 5, 2026

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top