News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি ওপেন থেকে সরে গেলেও ফেডেরার লক্ষ্য উইম্বলডন, হারের পর একই উদ্দেশ্য সেরেনা উইলিয়মস-র
Image

ফরাসি ওপেন থেকে সরে গেলেও ফেডেরার লক্ষ্য উইম্বলডন, হারের পর একই উদ্দেশ্য সেরেনা উইলিয়মস-র

প্যারিস, ৭ জুন (হি.স.) : ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছেও নাম প্রত্যাহার করে নিলেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার। ফিলিপ চ্যাট্রিয়ার কোর্টে শনিবার রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট লড়াইয়ের পরই আভাস দিয়েছিলেন, এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের বিষয়ে। কয়েকঘন্টার মধ্যে তা নিশ্চিতও করলেন ফেডেরার। পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে ফোকাস করতেই লাল সুড়কির কোর্টের গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম প্রত্যাহার রজারের। আবার রোলাঁ গারো থেকে বিদায়ের পর সেরেনার লক্ষ্য আপাতত উইম্বলডন। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলা বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে অষ্টম খেতাব জয়ের লক্ষ্য নিয়ে নামবেন মার্কিনী তারকা।


২০টি মেজর জয়ী নাম প্রত্যাহারের মুহূর্তে জানিয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাবের পর শরীরের কথা শোনাটাও এখন ভীষণ জরুরি।  ‘আমার টিমের সঙ্গে আলোচনা করে আমি রোলাঁ গারো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। হাঁটুর জোড়া অস্ত্রোপচার এবং এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাব চলার পর এই মুহূর্তে শরীরের কথা শোনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমায় খেয়াল রাখতে হবে আমি এখন সহজে সুস্থ হতে পারব না।’ ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর ঠিক আগে অনুরাগীদের একথা জানিয়েছিলেন তিনি।


এদিকে এদিন রোলাঁ গারো থেকে বিদায়ের পর সেরেনার লক্ষ্য আপাতত উইম্বলডন। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলা বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে অষ্টম খেতাব জয়ের লক্ষ্য নিয়ে নামবেন মার্কিনী তারকা।  হারের পর উইম্বলডন প্রসঙ্গে সেরেনা জানালেন, ‘সারফেস পরিবর্তন করে ঘাসের কোর্টে পা রাখতে আমি উত্তেজিত। কারণ আমি অতীতে ঘাসের কোর্টেই সবচেয়ে ভালো ফল করেছি। ক্লে-কোর্টেও আমার অতীত রেকর্ড খারাপ নয়, তবে এই মরশুমটা একেবারেই ভালো গেল না।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top