News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুঙ্গিয়াকামীতে আইপিএফটি ও তিপ্রা মথারা রক্তক্ষয়ী সংঘর্ষ
Image

মুঙ্গিয়াকামীতে আইপিএফটি ও তিপ্রা মথারা রক্তক্ষয়ী সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুন৷৷ মুঙ্গিয়াকামি ব্লকে বুধবার ত্রিপরা মথার সমর্থকরা লংকা কান্ড সংঘটিত করেছে৷ বিএসসির চেয়ারম্যানের কাছ থেকে জোর করে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে গেছে এবং দু জনকে বেধড়ক মারধর করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷
মুঙ্গিয়াকামি ব্লকে বি এ সি চেয়ারম্যান এর কাছ থেকে জোর করে জরুরি কাগজে সই করানো এবং বিজেপি আই পি এফ টি সমর্থিত বি এ সি সদস্যকে মারধোর করার গুরুতর অভিযোগ উঠেছে৷ অভিযোগের তীর তিপ্রামথা সমর্থকদের দিকে৷ ঘটনা মুংগিয়াকামি ব্লকে৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে আচমকা মুংগিয়াকামি ব্লকের বিজেপি আই পি এফ টি জোটের বি এ সি চেয়ারম্যান সুনিল দেববর্মার কক্ষে ঢুকে কিছু যুবক৷ চেয়ারম্যান সুনিল দেববর্মাকে একটি অফিসিয়াল কাগজে সই করতে বলে৷প্রথমে সুনিল দেববর্মা রাজী না হলে জোর করে উক্ত কাগজে সই করিয়ে নেয় বলে জানান বি এ সি চেয়ারম্যান সুনিল দেববর্মা৷ অভিযোগ চেয়ারম্যানের কক্ষষ থেকে বের হয়ে উশৃংখল কয়েকজন যুবক ব্লক অফিসের বাইরে থাকা বি জে পি, আই পি এফ টি জোটের সমর্থিত বি এ সি সদস্য ও কর্মিকে মারধর করে৷এতে ব্লক এডভাইজারি কমিটির এডুকেশন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা ও বিশ্বমোহন দেববর্মা আহত হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুংগিয়াকামি ব্লকের বি এ সি ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা৷ আহতদের সংগে সংগে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য৷ আহতদের মধ্যে রঞ্জিত দেববর্মার মাথায় গুরুতর আগাত লাগে বলে জানা যায়৷ এ প্রসংগে চেয়ারম্যান সুনিল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা জানান ,আক্রমণকারীরা তিপ্রামথার সমর্থক৷ ঘটনার খবর পেয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বিধায়ীকা কল্যানী রায় ছুটে আসেন ঘটনাস্থলে৷আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে এসে খোজখবর নেন৷ উনারা ঘটনার তিব্র নিন্দা জানান৷ এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top