News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংরক্ষিত বনাঞ্চল থেকে নিধন হচ্ছে গাছ, পাচারকালে আটক প্রচুর লগ
Image

সংরক্ষিত বনাঞ্চল থেকে নিধন হচ্ছে গাছ, পাচারকালে আটক প্রচুর লগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রবিবার সকালে চড়িলাম বনদপ্তর এর কর্মীরা কমলাসাগর এর কোনাবন সীতাহলা এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ কাছের লগ উদ্ধার করেছে৷ জানা যায় ,চড়িলাম বনদপ্তর এর কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে কোনাবন সীতাহলা এলাকায় একটি গাড়িতে গাছের লগ বোঝাই করা হচ্ছে৷


সেই খবরের ভিত্তিতে বনদপ্তর এর পর সেখানে ছুটে গেলে গাড়ি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়৷ সেখান থেকেই লগ সহ গাড়িটি বনদপ্তর এর চরিলাম অফিসে নিয়ে আসা হয়৷ গাড়িটি নম্বরবিহীন বলে জানা গেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ কিংবা বনদপ্তর এর কর্মীরা৷ স্থানীয় সূত্রে জানা গেছে নম্বরবিহীন এই গাড়িতে করে প্রায়ই ওই এলাকা দিয়ে গাছের লগ ও কাঠ নিয়ে যাওয়া হতো৷


রবিবার সকালে সুনির্দৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বনদপ্তর এর কর্মীরা৷ সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব গাছের লক কেটে নিয়ে আসা হয়েছে বলে বনদপ্তর এর কর্মীরা জানিয়েছেন৷ দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম চলেছে৷ বনদস্যুদের তাণ্ডবে বনজ সম্পদ ক্রমাগত ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্যের বনাঞ্চল থেকে গাছ কেটে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করা হয় বলে অভিযোগ৷
এই চক্রের জড়িতদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ রাজ্যে করোনা কার্ফু চলাকালে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েই বনদস্যুরা কাজ কর্মে লিপ্ত হয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top