News Flash

  • Home
  • Uncategorized
  • পরিস্থিতি ভয়াবহ, করোনা আক্রান্তের খোঁজে গণ পরীক্ষা হবে পুর নিগমের তিনটি ওয়ার্ডে
Image

পরিস্থিতি ভয়াবহ, করোনা আক্রান্তের খোঁজে গণ পরীক্ষা হবে পুর নিগমের তিনটি ওয়ার্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সংক্রমণের ক্রমাগত বৃদ্ধিতে পুরনিগম এলাকায় করোনা ভয়াবহ রূপ নিয়েছে৷ তাই, পুরনিগমের তিনটি ওয়ার্ডে গণ-পরীক্ষার কর্মসূচি নিয়েছে প্রশাসন৷ আগামীকাল থেকে ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে করোনা-র গণ-পরীক্ষা করা হবে৷ তাতে, প্রত্যেক পরিবারের অন্তত একজন সদস্যের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷ এভাবে, করোনায় আক্রান্তের দ্রুত শনাক্তকরণ এবং তাঁদের সংস্পর্শে যাঁরা রয়েছেন তাঁদের চিহ্ণিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস৷


তিনি বলেন, পশ্চিম জেলা টাস্ক ফোর্সের বৈঠকে জেলার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে পুরনিগম এলাকায় তিনটি ওয়ার্ডে গণ-পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আগামীকাল সকাল থেকে পুরনিগমের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে গণ-পরীক্ষার আয়োজন করা হয়েছে৷ চারটি করে টিম প্রত্যেক ওয়ার্ডে পরীক্ষার দায়িত্বে থাকবে৷ তাঁর বক্তব্য, ওই টিমে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, বিএলও এবং সমাজসেবীরা রয়েছেন৷ তাঁরা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে অধিকতর পরীক্ষা সুনিশ্চিত করবেন৷ সদর মহকুমাশাসক অসীম সাহা সমস্ত কিছুর তদারকির দায়িত্বে রয়েছেন, বলেন তিনি৷


ডা. দেবাশিস দাসের কথায়, ওই টিম প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষা করবেন৷ তবে, উপসর্গ রয়েছে এমন নজরে আসলে ওই পরিবারের বাকি সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে৷ তাঁর মতে, পুর নিগম এলাকায় এমন অনেকে রয়েছেন যাঁরা নমুনা পরীক্ষা করেননি, করোনা-র সংক্রমণ নিয়ে ঘোরাফেরা করছেন৷ মূলত তাঁদের চিহ্ণিত করার জন্যই ওই গণ-পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার সাফল্য দেখে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডেও একই উদ্যোগ নেওয়া হবে, বলেন তিনি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top