News Flash

  • Home
  • Uncategorized
  • এ ডি নগর ও কবিরাজটিলায় মারপিট, ধারলো অস্ত্রের আঘাত গুরুতর আহত ৮
Image

এ ডি নগর ও কবিরাজটিলায় মারপিট, ধারলো অস্ত্রের আঘাত গুরুতর আহত ৮

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে এডি নগর এবং কবিরাজটিলা এলাকায় পৃথক দুটি জায়গায় মারপিটের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়৷ এডিনগর এলাকায় হামলায় চারজন রক্তাক্ত হয়েছে৷ জানা গিয়েছে, প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় চারজন আহত হয়েছে৷ ধারালো দা দিয়ে আঘাত করা হয়েছে৷ এই ব্যাপারে এডি নগর থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে এদিন সকালে বিবাদ হয়েছিল৷ এই বিবাদের রেশ ধরে এদিন সন্ধ্যায় প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছে চারজন৷ রাতে খবর লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷


অন্যদিকে, কবিরাজটিলা এলাকায় এক বাড়িতে ঢুকে এলাকারই দুসৃকতিরা মারধর করে কয়েকজন৷ তাতে আহত হয়েছেন কমপক্ষে চারজন৷ ঘটাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ জানা গিয়েছে এই ঘটনার সাথে রাজনৈতিক হিংসা জড়িত আছে৷ তবে, পুলিশ দুটি জায়গাতেই পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top