News Flash

  • Home
  • Uncategorized
  • গার্গেল করে এবার করোনা পরীক্ষা, প্রযুক্তির প্রশংসায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
Image

গার্গেল করে এবার করোনা পরীক্ষা, প্রযুক্তির প্রশংসায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

নয়াদিল্লি, ২৯ মে (হি. স.) :  এতদিন করোনা পরীক্ষার হতো আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে । উভয় পদ্ধতিতে টেস্টের ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা লাগত। কয়েকদিন আগে হোম র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট প্রকাশ্যে এলেও তা দিয়ে পরীক্ষা শুরু হয়নি। এবার সোয়াব-হীন আরটিপিসিআর পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে নাগপুর ন্যাশনাল এনভায়ারোমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। মিলেছে আইসিএমআরের ছাড়পত্রও। নয়া এই প্রযুক্তির প্রশংসা করেছেন  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।    
এই পদ্ধতিতে টেস্ট কিটে থাকবে স্যালাইন-যুক্ত একটি টিউব। করোনা পরীক্ষার জন্য সেই স্যালাইন মুখে নিয়ে গার্গেল করতে হবে ১৫ সেকেন্ডের জন্য। এরপর ওই মুখের স্যালাইনটি একটি নলে সংগ্রহ করতে হবে।এরপর স্যালাইন টিউব পরীক্ষাগারে যাবে। সেখানে একটি বাফারের সঙ্গে মেশানো হবে নমুনাকে। ঘরোয়া তাপমাত্রায় ৩০ মিনিট রাখার পর ৯৮ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৬ মিনিট গরম করলে সেখান থেকে আরএনএ বের করে আরটিপিসিআর পরীক্ষা করা হবে। ৩ ঘণ্টার মধ্যে এই পরীক্ষার রেজাল্ট পাওয়া সম্ভব। ইতিমধ্যেই নাগপুর পুরসভা এই পরীক্ষায় ‘গো আহেড’ দিয়েছে। এই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা ও নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন হবে না ।  তাই বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরীক্ষা বৃদ্ধিতে এই পদ্ধতি সুফল দেবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top