News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিএসএফ-র জালে দুই বাংলাদেশী নাগরিক সহ প্রচুর পাচার সামগ্রী
Image

বিএসএফ-র জালে দুই বাংলাদেশী নাগরিক সহ প্রচুর পাচার সামগ্রী

আগরতলা, ২৮ মে (হি. স.) : ত্রিপুরায় বিভিন্ন স্থানে অভিযানে বিএসএফ দুই বাংলাদেশী নাগরিক-কে আটক করার সাথে গাজা, ফেন্সিডিল, কফ সিরাপ এবং বিভিন্ন সামগ্রী পাচারের সময় উদ্ধার করেছে। আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ওই খবর দিয়েছেন।

তিনি বলেন, ২৭ মে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমায় এনসি নগর বিওপি-র ১৩৩ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান-রা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য দুই যুবক সুমন মিয়া এবং মহম্মদ সেলিম-কে আটক করেছেন। তারা নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দিয়েছেন। দুজনেই কুমিল্লা জেলার বাসিন্দা বলে স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, ওই দুই বাংলাদেশী নাগরিক-কে সোনামুড়া পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

এদিকে, ২৭ মে রাত সাড়ে নয়টা নাগাদ ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনামুড়া মহকুমায় কুলুবারী সীমান্তে বাংলাদেশে পাচারের সময় ৭ কেজি গাজা, ৮০ বোতল কফ সিরাপ এবং ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শুধু তাই নয়, বিএসএফ-র ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা আশাবারী বিওপি-র অধীন সীমান্ত এলাকায় দুপুর পৌনে একটা নাগাদ পাচারকালে ৭২ প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, একইদিনে সকাল সোয়া পাঁচটা নাগাদ একই ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৯টি মহিলাদের পরনের পোশাক উদ্ধার করেছে। ঊনোকটি জেলায় ইরানি থানাধীন রানগুটি বিওপি-র ২০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৪ হাজার বিড়ি-র শলা বাজেয়াপ্ত করেছে। এছাড়া, সিপাহীজলা জেলায় মধুপুর থানাধীন কামথানা বিওপি-র ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ২৮ কেজি মাছ উদ্ধার করেছে।

তিনি বলেন, সাম্প্রতিককালে একই দিনে একাধিক স্থানে এ-ধরনের সাফল্য নজিরবিহীন। করোনা-র প্রকোপের মাঝেও সীমান্ত সুরক্ষায় বিএসএফ বদ্ধপরিকর।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top