News Flash

  • Home
  • Uncategorized
  • সাভারকারের জন্মজয়ন্তী : শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

সাভারকারের জন্মজয়ন্তী : শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): বিপ্লবী, লেখক, উকিল এবং হিন্দুত্ববাদের আদর্শের সমর্থক বিনায়ক দামোদর সাভারকারকে জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা আন্দোলনে সাভারকারের অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী ও দেশভক্ত বীর সভারকারকে জন্মবার্ষিকীতে কোটি-কোটি প্রণাম জানাই।”
প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সাভারকরকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বহু বিজেপি নেতা এদিন সাভারকারকে স্মরণ করেন, কেন্দ্রীয় মন্ত্রীরাও টুইট করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। অমিত শাহ টুইটারে লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের প্রধান স্তম্ভ বীর সাভারকার ভারতের অখণ্ডতা ও সংস্কৃতির সমর্থক ছিলেন ও জাতিবাদের কট্টর বিরোধী ছিলেন। বীর সাভারকারের সাহস ও সঙ্কল্প অদ্ভুত ছিল।”
সাভারকর ১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের নাসিক জেলার ভাগুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিপ্লবী, লেখক, উকিল এবং হিন্দুত্ববাদের আদর্শের সমর্থক। বিনায়ক দামোদর সাভারকর প্রয়াত হয়েছিলেন ২৬ ফেব্রুয়ারি ১৯৬৬, মুম্বইয়ে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top