হায়দরাবাদ, ২৮ মে (হি.স.): সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড়! মাদক মামলায় প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র নজরে ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল।
এনসিবি-র মুম্বই জোনাল ইউনিটের ভারপ্রাপ্ত সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, শুক্রবার সকালে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে সিদ্ধার্থ পিঠানিকে, তাঁকে আদালতে তোলা হবে। এনসিবি সূত্রের খবর, মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধার্থ পিঠানিকে। ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন অভিনেতার বাড়িতে যে ৪ জন উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে একজন হলেন সিদ্ধার্থ।

সুশান্ত মৃত্যু-তদন্তে নয়া মোড়, এনসিবি-র জালে সিদ্ধার্থ পিঠানি
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















