News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মহিলাদের নিরাপত্তা বেড়েছে, জানালেন আইনমন্ত্রী
Image

রাজ্যে মহিলাদের নিরাপত্তা বেড়েছে, জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা বেড়েছে৷ সাথে বেড়েছে আইনের শাসন৷ তবে, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এমনটা বলার অবকাশ এখনও হয়নি ঠিকই, কিন্তু সেই দিশায় আমরা এগিয়ে চলেছি৷ আজ বৃহস্পতিবার ত্রিপুরায় আইনের শাসন নেই বলে বিরোধীদের উত্থাপিত সমালোচনার জবাবে দৃঢ়তার সাথে এ-কথা বলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, লোকবল নেই, তাতে কোনও রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে ব্যর্থ হলে তার দায় সরকার নেবে না৷ কারণ, তাদের রাজনৈতিক সভায় লোক জড়ো করার দায়িত্ব আমরা নিতে পারব না৷


এদিন তিনি বছর ভিত্তিক অপরাধের হিসাব তুলে ধরে দাবি করেছেন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলেই ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে৷ তাঁর দাবি, মহিলাদের উপর অপরাধে ২০১৭ সালে ৯৭২টি, ২০২০ সালে ৮৭৩টি এবং ২০২১ এপ্রিল পর্যন্ত ২৬৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় বর্তমানে মহিলাদের নিরাপত্তা বেড়েছে৷
এদিন তিনি আরও দাবি করেন, অন্যান্য অপরাধেও বছর ভিত্তিক হিসাবে সাফ দেখা যাচ্ছে, বর্তমান সরকারের জমানায় হার অনেকটা কমেছে৷ তিনি বলেন, ২০১৭ সালে ১৩৮৫টি, ২০২০ সালে ১১১৫টি এবং ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৮৩৭টি মামলা রেকর্ড করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিরোধীরা সভা-সমাবেশ করতে পারছেন না এমন অভিযোগের সরকারি নথির সাথে কোনও মিল খুঁজে পাচ্ছি না৷


তাঁর কথায়, বিজেপি ২০১৮ সালে ১০৩৯টি, ২০১৯ সালে ১৪৭৬টি, ২০২০ সালে ২৫৪টি এবং ১৫ মে ২০২১ পর্যন্ত ৭৪১টি সভা করেছে বলে রেকর্ড হয়েছে৷ অন্যদিকে, সিপিএম ২০১৮ সালে ৭১৬টি, ২০১৯ সালে ৬১৫টি, ২০২০ সালে ২২১টি এবং ১৫ মে ২০২১ পর্যন্ত ৫৫৯টি সভা করেছে বলে রেকর্ড রয়েছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, সিপিএম-এর সভায় মানুষ আসছেন না৷ তার দায় ত্রিপুরা সরকার নেবে না৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় রামরাজ্য এখনও প্রতিষ্ঠা করতে পারিনি৷ তবে, সেই দিশায় আমরা এগিয়ে চলেছি৷


তিনি এদিন উষ্মা প্রকাশ করে বলেন, সিপিএম-এর জমানায় বিধায়ক খুন হয়েছেন৷ অথচ বিচার পাওয়া যায়নি৷ এখন আমরা সেই মামলার পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করেছি৷ তিনি আইপিএফটি-র বিধায়ক তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা-র উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন৷ সাথে যোগ করেন, ওই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাতে স্পষ্ট, পুলিশ নিষ্ক্রিয় নয় এবং সমস্ত ঘটনাকে গুরুত্ব দিয়ে পরিচালনা করে চলেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top