News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের ২৬ দিন পর যুবকের অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা নেয়নি পুলিশ, তদন্ত শুরু করতে আদালতের নির্দেশ
Image

বিয়ের ২৬ দিন পর যুবকের অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা নেয়নি পুলিশ, তদন্ত শুরু করতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বিয়ের মাত্র ২৬ দিন পর নিজ ঘরেই অনিরুদ্ধ চক্রবর্তী নামের জনৈক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের নির্দেশে তদন্ত শুরু হতে চলেছে৷ তাঁর স্ত্রী-র বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন মৃতের বাবা পূর্ণ চক্রবর্তী৷ কিন্তু পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও বিচার না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি, জানালেন আইনজীবী রঘুনাথ মুখার্জি৷ তাঁর কথায়, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১ এবং ১২০বি ধারায় আদালতে মামলা নেওয়ার জন্য সরাসরি অভিযোগ দাখিল করা হয়েছে৷ আদালত আবেদনে সন্তষ্ট হয়েছে এবং আগামী ২৫ জুনের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে পশ্চিম আগরতলা থানার ওসিকে নির্দেশ দিয়েছে৷


প্রসঙ্গত, গত ১৯ মে রাতে রামনগর এলাকার বাসিন্দা পূর্ণ চক্রবর্তীর একমাত্র সন্তান অনিরুদ্ধ চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু হয়৷ স্বামীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান৷ ওই ঘটনায় অনিরুদ্ধকে খুন করা হয়েছে বলে পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা৷ অভিযোগ, পশ্চিম আগরতলা থানা মামলা নেয়নি৷ ফলে বিচারের আশায় তিনি পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন৷ কিন্তু তাতেও কোনও সুবিচার হওয়ার কোনও লক্ষণ দেখতে না পেয়ে আইনজীবী রঘুনাথ মুখার্জির সাথে দেখা করেন পূর্ণ চক্রবর্তী৷


আইনজীবী রঘুনাথ মুখার্জি বলেন, পূর্ণ চক্রবর্তী ছেলের মৃত্যুর বিচারের জন্য আমার সাথে যোগাযোগ করেন৷ সে মোতাবেক তাঁর কাছ থেকে সমস্ত বিষয় জেনে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন দিয়ে সরাসরি অভিযোগ করেছি৷ তিনি বলেন, আদালতে বিচারক পিপি পাল আবেদনের পক্ষে বক্তব্যে সন্তষ্ট হয়ে পশ্চিম আগরতলা থানার ওসিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন৷ তাঁর কথায়, আদালত আগামী ২৫ জুনের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top