নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): জ্বালানি তেলের চড়া দর ফের নতুন রেকর্ড গড়ল দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন ২০-২৩ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম এবং ২৪-২৭ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম। ২২ পয়সা বৃদ্ধির পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৪৯ টাকা এবং ২৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৭.১৬ টাকা| রাজধানী দিল্লিতে ২৩ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৪৪ টাকা এবং ২৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৪.৩২ টাকা।
কলকাতা ও দিল্লির পাশাপাশি মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম, ২২ পয়সা বৃদ্ধির পর মঙ্গলবার মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৯.৭১ টাকা এবং ২৭ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৯১.৫৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.০৬ টাকা প্রতি লিটার এবং ৮৯.১১ টাকা প্রতি লিটার। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের, স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিফলন ঘটছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে। যা আখেরে করোনায় আর্থিক সঙ্কটের মধ্যে আমজনতার পকেটের চাপ বাড়াচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ছেই, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেলের দর
Releated Posts
তিজন বাইয়ের প্রয়াণে শোকের ছায়া, ‘লোকশিল্প জগতের অপূরণীয় ক্ষতি’ বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
নয়াদিল্লি, ৫ জুলাই: পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত কিংবদন্তি পাণ্ডবানি শিল্পী তিজন বাইয়ের প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দলমত…
আমির-গৌরীর বিয়ে নিয়ে শুভেচ্ছা জানালেন সোমি আলি, বললেন, ‘সুখকে বেছে নিতে কখনও দেরি হয় না’
মুম্বই, ৪ জুলাই (আইএএনএস): অভিনেতা আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের ৫ জুলাই অনুষ্ঠিত হতে চলা বিয়ে উপলক্ষে শুভেচ্ছা…
একবার বসেই ৬৪টি রুটি খেয়েছিলেন জন আব্রাহাম, মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা
মুম্বাই, ৩ জুলাই (আইএএনএস) : বলিউডের ফিটনেস আইকন হিসেবে পরিচিত অভিনেতা জন আব্রাহাম একবার এক বসাতেই ৬৪টি রুটি…
নেতিবাচকতা উপেক্ষা করে সুখে থাকার বার্তা দিলেন দিলজিৎ দোসাঞ্জ
মুম্বই, ৩ জুলাই (আইএএনএস): সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে বলে…


















